ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডিম চপ তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে জন্য বাইরে থেকে কেনা চপ খেয়ে থাকেন অনেকে। কিন্তু সেসব খাবার অস্বাস্থ্যকর হওয়ার হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন : শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে করণীয়

ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু ডিম চপ। এটি খেতে যেমন ভীষণ মজা, তৈরি করতে সময়ও কম লাগে।

জেনে নিন ডিম চপ তৈরির রেসিপি-

আরও পড়ুন : ইফতারির পর ধূমপানে যে সমস্যা বাড়ে

উপকরণ :

৪টি সেদ্ধ ডিম, ৩ কাপ সেদ্ধ আলু, আধা কাপ পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা কুচি,১ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, ২টি ডিম, ১ কাপটোস্টের গুঁড়া, ১ চা চামচজিরা টালা গুঁড়া, ১ চা চামচ গোলমরিচ গুঁড়া, আধা চা চামচ টেস্টিং সল্ট, ২ টেবিল চামচ তেল, ভাজার জন্য পরিমাণমতো তেল ও পরিমাণমতো লবণ।

আরও পড়ুন : ইফতারে করণীয় ও বর্জনীয়

যেভাবে তৈরি করবেন :

১. প্রথমে তেল গরম করে তাতে পেঁয়াজ ও আদা বাদামি রং করে ভেজে নিন।
২. এরপর তাতে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন।
৩. তেল ঝরিয়ে সেদ্ধ আলুর সাথে মাখাতে হবে।

আরও পড়ুন : গরমে পানিশূন্যতার লক্ষণ

৪. গোলমরিচ ও জিরা গুঁড়া এক সাথে মাখিয়ে ৮ ভাগ করতে হবে।
৫. ডিম লম্বা করে কেটে নিন দুই ভাগ করে।
৬. এরপর আলুর মিশ্রণে মুড়িয়ে নিন।
৭. এভাবে সবগুলো চপের আকৃতি দিন।
৮. ২টি ডিম ফেটিয়ে নিন।
৯. চপ ডিমের গোলায় ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডুবোতেলে বাদামি রং করে ভেজে নিন।

আরও পড়ুন : আমাদের বিমান কাদের হাতে?

এবার ইফতারে পরিবেশন করুন সুস্বাদু ডিম চপ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা