লাইফস্টাইল

যেসব অভ্যাস ক্যানসারের ঝুঁকি বাড়ায়

লাইফস্টাইল ডেস্ক : গ্লোবাল ক্যানসার অবজারভেটরির পরিসংখ্যান থেকে জানা যায়, সারা বিশ্বে ২০২০ সালে ১৯.৩ মিলিয়ন মানুষ ক্যানসারে আক্রান্ত হন ও মারা যান ১০ মিলিয়ন রোগী। বিশ্বব্যাপী ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হলো ভুল অভ্যাস।

আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আর নেই

চলুন জেনে নেওয়া যাক কোন কোন অভ্যাসের কারণে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়-

(১) তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার :

তামাক ব্যবহারকারীদের ক্যানসারের ঝুঁকি অন্যদের চেয়ে বেশি থাকে। নিকোটিন ছাড়াও এতে থাকা শত শত ক্ষতিকারক পদার্থ পুরো শরীরকে প্রভাবিত করে। তামাক ও তামাকজাত দ্রব্য ১৪ ধরনের ক্যানসার বিকাশে ভূমিকা রাখে। যেমন- মাথা-ঘাড়, ফুসফুস, মূত্রাশয় ও অগ্ন্যাশয় ক্যানসার, ক্যানসারজনিত মৃত্যুর ২৫-৩০ ও ৮৭ শতাংশ শুধুমাত্ তামাক ব্যবহারের জন্য দায়ী। এছাড়াও ফুসফুসের ক্যানসারজনিত মৃত্যু তো আছেই। অধূমপায়ীদের তুলনায়, ধূমপায়ী পুরুষদের ফুসফুসের ক্যানসারের ঝুঁকি ২৩ গুণ বেশি ও ধূমপায়ী নারীদের মধ্যে ১৭ গুণ বেশি।

(২) বসে থাকা জীবন ও পশ্চিমা ধাঁচের খাবার :

যারা দীর্ঘক্ষণ বসে কাজ করে কিংবা স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার বেশি খান তাদের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে কোলন ক্যানসারের ঝুঁকি ৪৫ শতাংশ বেড়ে যেতে পারে। এ ধরনের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ফলে স্থূলতা জরায়ু, স্তন, অগ্ন্যাশয় ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ বাড়িয়ে দেয়।

(৩) ভারী অ্যালকোহল সেবন :

খাদ্যনালি, স্তন ও যকৃতের ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের বিকাশে ভারী অ্যালকোহল সেবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন গবেষণা নির্দেশ করে, প্রতিদিন ১৪ গ্রাম ও তার বেশি পরিমাণে অ্যালকোহল সেবন স্তন ক্যানসারের ঝুঁকি ২৩ শতাংশ, কোলন ক্যানসারের ১৭ শতাংশ বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: চীনা বেলুনটি ধ্বংস করলো যুক্তরাষ্ট্র

(৪) বারবিকিউ করা মাংস ঘন ঘন খাওয়া :

পোড়া খাবারে পাইরোলাইসেট ও শরীরের জন্য ক্ষতিকারক বিভিন্ন অ্যামিনো অ্যাসিড থাকে বলে বিশেষজ্ঞরা জানান। এই যৌগগুলো বিশেষত গ্যাস্ট্রিক ও অন্ত্রের ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ বাড়ায়।

(৫) সানস্ক্রিন ছাড়াই দীর্ঘক্ষণ রোদে থাকা :

সানস্ক্রিন ছাড়া দীর্ঘক্ষণ রোদে থাকলে সূর্যের ক্ষতিকর রশ্মি মেলানোমা ও অন্যান্য ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। ২৫ বছর বয়সের আগে দৈনিক ৬ বার বা তার বেশি তীব্র রোদে পোড়া মেলানোমার ঝুঁকি ২.৭ গুণ ও অন্যান্য ত্বকের ক্যান্সারের ঝুঁকি ১.৭-২ গুণ বাড়িয়ে দেয়। সোলারিয়াম ডিভাইসে ট্যানিং ত্বকের ক্যানসারের ঝুঁকি ৬ গুণ বাড়িয়ে দিতে পারে। তাই সোলারিয়াম এড়াতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যালোকের সংস্পর্শে আসলে ৩০ মিনিটের বেশি সময় পর্যন্ত থাকবেন না। আর অবশ্যেই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।

(৬) প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার খাওয়া :

টিনজাত খাবারে নাইট্রাইট থাকে, আর যে খাবারে অ্যাজো ডাই থাকে সেগুলো সরাসরি কার্সিনোজেনিক। প্লাস্টিকের আবরণযুক্ত পণ্য যেগুলোতে বিসফেনল থাকে সেগুলো স্তন ও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এছাড়াও যেসব পণ্যে স্যাচুরেটেড ফ্যাট অ্যাসিড, পরিশোধিত চিনি ও ময়দা আছে সেগুলো অক্সিডেশন ও প্রদাহকে ট্রিগার করে ক্যানসারের দিকে নিয়ে যায়।

আরও পড়ুন: দেশে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি

(৭) অতিরিক্ত মানসিক চাপে থাকা :

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, তামাক ব্যবহার ও ভারী অ্যালকোহল সেবনের মতো খারাপ অভ্যাস সরাসরি ক্যানসারের সঙ্গে সম্পর্কিত। তবে মানসিক চাপের মধ্যে থাকলেই মানুষ অত্যধিক তামাক বা অ্যালকোহল ব্যবহার করেন। ভালো ঘুম, সক্রিয় জীবনধারা ও নিয়মিত ব্যায়ামের জন্য অতিরিক্ত সময় (সপ্তাহে তিনবার) চাপ এড়াতে খুবই গুরুত্বপূর্ণ।

(৮) গভীর রাত পর্যন্ত জেগে থাকা :

রাত জেগে থাকার অভ্যাস শরীরে খারাপ প্রভাব ফেলে। যেমন টিভির সামনে ঘুমানো ও গভীর রাত পর্যন্ত না ঘুমানো, ক্যানসারের ঝুঁকিও বাড়ায়। মেলাটোনিন একটি হরমোন ,যা ঘুমের চক্র ও শরীরের জৈবিক ঘড়ি নিয়ন্ত্রণ করে, যাকে বলা হয় ‘সার্কেডিয়ান রিদম’। খারাপ ঘুমের অভ্যাসের কারণে, এপিফাইসিস (মস্তিষ্কের মাঝখানে অবস্থিত একটি ছোট অঙ্গ) মেলাটোনিন সঠিকভাবে নিঃসরণ করে না। ফলে ক্যানসার কোষ বিকাশের ঝুঁকি বাড়ে।

আরও পড়ুন: ভিডিওর ১২ জন জঙ্গি বরিশালের

(৯) বিছানায় মোবাইল ফোন রেখে ঘুমানো :

মোবাইল ফোন ও মাইক্রোওয়েভ ওভেন যা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উৎস, ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এক পরীক্ষায় দেখা গেছে, এ ধরনের অ-আয়নাইজিং বিকিরণগুলো হেমাটোলজিক ক্যানসারের কারণ হতে পারে। যাকে বলা হয় ‘মাইলোমা’ বা নরম টিস্যু টিউমার। রেডিওফ্রিকোয়েন্সি বিকিরণ পার্শ্ববর্তী টিস্যুতে গ্লুকোজ বিপাককে ত্বরান্বিত করে বা ভাস্কুলার প্রসারণ ও তাপের পরিবর্তন ঘটিয়ে ক্যানসারের কারণ হতে পারে। তাই বিছানার পাশে মোবাইল ফোন নিয়ে ঘুমানো উচিত নয়।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা