লাইফস্টাইল

শিং মাছের ঝোল

সান নিউজ ডেস্ক : শিং মাছের ঝোল রেসিপি.....

যা যা লাগবে

১.শিং মাছ ধুয়ে কেটে রাখা আধা কেজি (মাঝারি আকার)
২. আলু বড় ৪ ভাগ করা ২টি
৩. টমেটো কুচি ১টি
৪.পেঁয়াজ কুচি ১টি
৫. পেঁয়াজ বাটা ২ চা চামচ
৬. মরিচগুঁড়া ১ চা চামচ
৭. হলুদগুঁড়া আধা চা চামচ
৮. জিরাগুঁড়া ১ চা চামচ
৯. গরম পানি ৩ কাপ
১০. কাঁচামরিচ ৩টি
১১.তেল
১২. লবণ ও ধনেপাতা কুচি পরিমাণমতো।

প্রণালি

শিং মাছ ভালো ভাবে পরিষ্কার করে ছোট টুকরা করুন। লবণ, হলুদ দিয়ে ভালো করে মেখে ধুয়ে নিন। পানি ঝরিয়ে রাখুন। একটি প্যানে তেল গরম করে, আলু দিয়ে হালকা ভেজে তুলুন। আরও অল্প তেল যোগ করে পেঁয়াজকুচি দিয়ে নাড়ুন। তারপর পেঁয়াজবাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে, টমেটো কুচি দিন। একে একে গুঁড়ামসলা, লবণ ও অল্প গরম পানি দিয়ে কষান। তিন মিনিট কষিয়ে মাছগুলো দিয়ে নেড়ে অল্প পানিসহ ঢেকে দিন। পাঁচ মিনিট পর ভাজাআলু ও এক কাপের মতো গরম পানি দিয়ে মিশিয়ে ঢেকে রান্না করুন আরও পাঁচ মিনিট। অল্প ঝোল থাকতে কাঁচামরিচ, এক কাপ পানি ও ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দুই মিনিট রেখে নামিয়ে নিন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা