লাইফস্টাইল

সহকর্মীর প্রেমে পড়লে কি করবেন?

লাইফস্টাইল ডেস্ক : ব্যক্তি মাত্রই কাউকে না কাউকে ভালোবাসবে। সেটা স্কুল-কলেজ কিংবা কর্মক্ষেত্রও হতে পারে। যাহোক, কর্মক্ষেত্রে সহকর্মীর প্রতি বিশেষ কোন স্নেহ কিংবা ভালোবাসা অনুভব করলে সেটা দোষের নয়। অফিসে সহকর্মীদের সঙ্গে অনেকটা সময় কাটাতে হয়। এতে আপনি ভালো অনুভব করেন। তখন কাজের ওপর চাপটাও আপনার কাছে কম মনে হয়। আর সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ালো তো কর্মক্ষেত্রটা একটা ভালো লাগার জায়গায় পরিণত হয়।

বৃটেনের চাকুরিজীবী নারীদের নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, অফিসে তিনজনের একজন সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ান। কর্মক্ষেত্রে ভালোবাসার সম্পর্কে জড়ানো অনেক আনন্দ দেয় বটে। কিন্তু এর কারণে অনেক নেতিবোচক প্রভাবও পরতে পারে। কাজেই বিব্রতকর পরিস্থিতি মোকাবেলায় নিজেকে আগে থেকেই প্রস্তুত রাখুন।

বিবাহিতদের সঙ্গে সম্পর্ক নয় : কর্মক্ষেত্রে আপনি যদি বিবাহিত কোন মানুষের প্রেমে পরেন তাহলে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। কারণ এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক আপনার অন্য সহকর্মীরা কখনই সমর্থন করবে না। এতে আপনাদের সম্পর্ক প্রকাশ্যে এলে নানা বিব্রতকর পরিস্থিতিতে পরতে পারেন। এমনকি আপনি চাকরিও হারাতে পারেন।

বিচক্ষণতা প্রয়োজনীয় : কোন সহকর্মীর প্রতি আপনি আকর্ষণ বোধ করতেই পারেন। তার মানে এই নয় যে, অন্য সহকর্মীদের আপনি এসব কথা জানাবেন। এ ক্ষেত্রে আপনার বিচক্ষণতা অনেক বেশি জরুরি। সবসময় মাথায় রাখবেন, কর্মক্ষেত্রে সবাই আপনাকে দেখছে। কাজেই তার সঙ্গে সুযোগ বুঝে তবেই আপনার সময় কাটানো উচিত; যাতে অন্যরা সন্দেহ না করে। আপনি যদি খোলামেলাভাবে কারও সঙ্গে আলাপচারিতায় মশগুল হোন তাহলে অন্যরা সহজেই আপনার উদ্দেশ্য সম্পর্কে জানবে।

সঙ্গী সম্পর্কে নিশ্চিত হোন : আপনি যদি সত্যিই কোন সহকর্মীর প্রেমে পরেন এবং তাকে বিষয়টি জানাতে চান? তাহলে আগে নিশ্চিত হয়ে নিন আপনার প্রতি তারও একই অনুভূতি আছে কিনা? আর এটা জানতে তার সঙ্গে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলুন। অনেক বেশি সময় তার সঙ্গে কাটালে আপনি সহজেই বুঝতে পারবেন আসলে সে কি চায়?

কর্মক্ষেত্রে শারীরিক সম্পর্ক নয় : রোমান্টিক সম্পর্কের একটা অংশই হলো শারীরিক সম্পর্ক। কিন্তু অফিসে এই কাজটি কখনই ঠিক নয়। মাথায় রাখবেন, অফিস কোন মজার জায়গা না। তা না হলে বিব্রতকর পরিস্থিতিতে পরতে পারেন এবং আপনার চাকরিও চলে যেতে পারে।

চটকদার সাজ নয় : সাধারণভাবেই একজন মানুষকে দেখতে ভালো লাগে। কিন্তু কাঙ্খিত মানুষের মন পেতে তার দৃষ্টি আপনার দিকে ফেরাতে কখনই চটকদার সাজে আসবেন না। এতে আপনাকে নিয়ে অন্য সহকর্মীরা সমালোচনা করতে পারে। যার ফল পরবর্তী সময়ে খারাপ বৈকি ভালো হয় না।

ব্যক্তিগত ইমেইল এড়িয়ে চলুন : সবসময় মনে রাখবেন, কোম্পানি কেবল অফিসের প্রয়োজনে যেকোনো সময়ে আপনাকে ইমেইলে ঢোকার অনুমতি দিয়েছে। কাজেই এটা ব্যবহার করে ভুল লোককে বার্তা পাঠানো অবশ্যই ঝুঁকির। আপনি যদি আপনার ব্যক্তিগত ইমেলগুলো পাঠানো এড়িয়ে চলেন তাহলে কর্মক্ষেত্রে আপনি শুধু সফল হবেনই, সেইসঙ্গে সম্পর্কের গোপনীয়তাও বজায় রাখতে সফল হবেন।

অফিসের পলিসিগুলো জানুন : যদি আপনি কারও প্রতি আকর্ষণ বোধ করেন তাহলে আগে পলিসিগুলো ভালোভাবে জেনে নিন। কারণ অনেক অফিস আছে যারা সহকর্মীদের মধ্যে সম্পর্কের বিষয়টি অনেক কারণে সমর্থন করে না।

তাড়াতাড়ি বিয়ে করুন : সত্যিই সহকর্মীর প্রতি টান অনুভব করলে তার সঙ্গে এ বিষয়ে কথা বলে নিন। তারপর যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা সেরে নিন। বিয়ে আপনাকে অন্যের সমালোচনা থেকেই শুধু বাঁচাবে না, একই সঙ্গে আপনার চাকরিটাও ধরে রাখবে।

সঙ্গী কেবল আপনাকেই ভালোবাসে : আপনি যাকে পছন্দ করেন তার জীবনে আরও কেউ থাকতে পারে। কাজেই সম্পর্কে জড়ানোর আগে সে বিষয়টা আরও একবার নিশ্চিত হয়ে নিন। এতে ভবিষ্যতে বিপদের হাত থেকে বাঁচবেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা