ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

সাবেক প্রধানমন্ত্রীকে চড় মারলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল সিপিএন-ইউএমএলের চেয়ারম্যান কপি শর্মা অলিকে প্রকাশ্যে চড় মারার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে নেপালি পুলিশ।

আরও পড়ুন: পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডোনাল্ড

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে নেপালের কোশি প্রদেশ পুলিশের ডিআইজি রাজেশনাথ বাস্তোলা জানিয়েছেন ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে ।

এনডিটিভির সংবাদে বলা হয়েছে, বৃহস্পতিবার নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা কেপি শর্মা অলি কোশি প্রদেশের ধনকুটা এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। কর্মীরা যখন তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন তখন এক যুবক আচমকা তাকে চড় মারেন।

আরও পড়ুন: গাজায় নিহত সংখ্যা ১৯ হাজার

প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী ও সিপিএন-ইউএমএল কর্মীরা তখনি ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

অভিযুক্ত ওই যুবকের নাম মহেশ রায়। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয় পুলিশ ভিডিওর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ১৫৫ জনের মৃত্যু

এএনআইকে কোচি প্রদেশের পুলিশের ডিআইজি রাজেশনাথ বাস্তোলা জানান, তদন্ত করে আমরা দেখেছি, ঘটনার সময় ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। হামলার চেষ্টার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা তাকে আটক করেছি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা