ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় চাহিদার ৩ শতাংশ ত্রাণ পৌঁছানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজা উপত্যকায় মিসরের রাফাহ সীমান্ত দিয়ে রোববার দ্বিতীয় ধাপে যে ১৪ ট্রাক ত্রাণ সরবরাহ করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, পৌছানো ত্রাণ অবরুদ্ধ গাজাবাসীর দৈনিক চাহিদার তুলনায় মাত্র ৩ শতাংশ।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

রাফাহ ক্রসিং সীমিতভাবে খুলে দেওয়ার পর, শনিবার ও রোববার মিলিয়ে মোট ৩৪টি ত্রাণবাহী ট্রাক এখন পর্যন্ত গাজায় পৌঁছেছে।

বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, গাজায় এ পর্যন্ত প্রবেশ করা ত্রাণের দুটি চালানের কোনোটিতেই জ্বালানি অন্তর্ভুক্ত করা হয়নি। গাজার সবচেয়ে বড় মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে জানিয়েছে, তাদের জ্বালানি মজুদ আগামী তিন দিনের মধ্যে ফুরিয়ে যাবে।

রোববার ত্রাণবাহী যে ১৪ ট্রাক গাজায় প্রবেশ করেছে, সেগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ছিল। এর আগে শনিবার একই সীমান্ত দিয়ে গাজা উপত্যকায় ত্রাণবাহী ২০টি ট্রাক পৌঁছায়। ওই ট্রাকে খাদ্য, পানি ও ওষুধ ছিল।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬৫১

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোববার রাতে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজায় ত্রাণের সরবরাহ চলমান রাখতে সম্মত হয়েছেন।

জাতিসংঘ অবরুদ্ধ গাজায় ত্রাণ পাঠানোর পরিমাণকে ‘সাগরে এক বিন্দু জল ফেলার’সঙ্গে তুলনা করেছে। জাতিসংঘ বলছে, প্রতিদিন কয়েকটি ট্রাককে ঢুকতে দেয়াটা মোটেও পর্যাপ্ত নয়। সাহায্য সংস্থাগুলোকে গাজায় ‘অবাধ প্রবেশাধিকার’দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রতিরক্ষামন্ত্রী ইতামার বেন-গিভির বলেছেন, হামাস যদি তাদের হাতে আটক সব জিম্মিদের মুক্তি দিতে রাজি না হয়, তাহলে ওই এলাকায় ‘ত্রাণ সরবরাহ চলমান’ রাখার কোনও গ্যারান্টি বা নিশ্চয়তা দেয়া যাবে না।

আরও পড়ুন: শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩০

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাসের রকেট হামলার জবাবে গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অবিরাম বোমা হামলার পাশাপাশি হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটিতে খাবার, পানি, ওষুধ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

এতে ২৪ লাখ মানুষের অঞ্চলটিতে চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে গাজার ১০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছেন ইসরায়েলি বোমা হামলায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা