রেস্টুরেন্টে বন্দুকধারীর গুলিতে দুই জন মারা গেছেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে রেস্টুরেন্টে হামলায় ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসে ম্যাকডোনাল্ডসের একটি রেস্টুরেন্টে বন্দুকধারীর গুলিতে দুই জন মারা গেছেন। এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রচারমাধ্যম আরটিএল ওস্ট।

ডাচ পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, গোলাগুলির ঘটনায় দুই জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাকডোনাল্ডসের ওই রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তিরা রেস্টুরেন্টে বসে খাচ্ছিলেন। সে সময় রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে ওই বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এদিকে আরটিএল ওস্ট এর খবরে বলা হয়, ওই হামলাকারী রেস্টুরেন্টে প্রবেশ করে প্রথমে খাবার অর্ডার করে। পরে টার্গেট করা ব্যক্তিদের কাছাকাছি একটি টেবিলে বসে।

সে সময় তাদের দুই জনকে গুলি করার পর রেস্টুরেন্টের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভয়ে বাইরে পালাতে শুরু করেন। সে সময় হামলাকারীও পালিয়ে যায়।

আরও পড়ুন: মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি

এদিকে হামলার খবরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও অ্যাম্বুলেন্স। উদ্ধারকর্মীরা গুলিবিদ্ধ একজনকে বাঁচানোর চেষ্টা করলেও পরে তিনি মারা যান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা