আন্তর্জাতিক

চীনাদের উপযুক্ত জবাব দেয়া হয়েছে : মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লাদাখে ভারতীয় ভূ-খণ্ডের দিকে যারা নজর দিয়েছিলেন তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (২৮ জুন) ভারতের প্রধানমন্ত্রী একটি রেডিও অনুষ্ঠানে এমনটি জানান।

অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, যারা ভারতীয় ভূ-খণ্ডের দিকে নজর দিয়েছিলেন তারা উপযুক্ত জবাব পেয়েছেন। যদি ভারত কিভাবে বন্ধুত্ব রক্ষা করতে হয় সেটি জানে তাহলে কিভাবে কারো মুখোমুখি হতে হয় এবং জবাব দিতে হয় সেটিও জানে।

তিনি আরও বলেন, আমাদের সাহসী সেনারা এটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে মাতৃভূমির সম্মান তারা নষ্ট করতে দেবে না।

ভারতীয় জনগণ কিভাবে পণ্য বর্জন করে চীনের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন সে দিকটিও অনুষ্ঠানে তুলে ধরেন নরেন্দ্র মোদি।

গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাদের সংঘর্ষের ঘটনায় ভারতের ২০ সেনা সদস্য নিহত হন।

সেই সঙ্গে আহত হন ভারতীয় সেনাবাহিনীর ৭৬ জন সেনা। তবে চীন সরকারের পক্ষ থেকে ক্ষয়-ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

টঙ্গীবাড়িতে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

চাঁদা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আলোচিত জোবায়ের হোসেন ওরফ...

শ্রীনগরে বিশেষ অভিযানে চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের এক সক্রিয় সদস্...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

নোয়াখালীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনে থাকা বসার সিঁড়ি থেকে পড়ে জাহিদুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা