ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

চীনের বেইস শহরে আবারও লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনাম সীমান্তের সঙ্গে অবস্থিত চীনের বেইস শহরে মামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে পুরো শহরে লকডাউন জারি করা হয়েছে।

বিশ্বের একমাত্র দেশ হিসেবে চীন এখন পর্যন্ত কঠোরভাবে জিরো-কোভিড নীতি মেনে চলছে। দেশটিতে বেইজিং উইন্টার অলিম্পিক শুরু হয়েছে। এর মধ্যে নতুন করে আবারও সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক অবস্থানে রয়েছে দেশটি।

দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝি প্রদেশের বেইস শহরের ভাইস-মেয়র গু জুনিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, অন্য কোনও শহর থেকে কেউ ওই শহরে প্রবেশ করতে পারবে না এবং কেউ শহর থেকে বেরও হতে পারবে না। অপ্রয়োজনে চলাফেরাও নিষিদ্ধ করা হয়েছে।

বেইস শহরের অধীনে থাকা ছোট ছোট কিছু শহর এবং কাউন্টির বাসিন্দাদের কঠোরভাবে বাড়িতেই অবস্থান করতে হচ্ছে।

প্রসঙ্গত, ভিয়েতনাম সীমান্ত থেকে প্রায় ১শ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত বেইস শহর। শুক্রবার ওই শহরে স্থানীয়ভাবে প্রথম একজনের করোনা শনাক্ত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি লুনার নিউ ইয়ারের ছুটি শেষে শহরে ফিরেছিলেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা