ছবি সংগৃহীত
আন্তর্জাতিক

সিয়েরা লিওনে ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯১

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৯১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (৫ নভেম্বর) রাজধানী ফ্রিটাউনের কাছেই এ বিস্ফোরণ ঘটে।

নিহতের সংখ্যা সরকারিভাবে ঘোষণা না করা হলেও মর্গ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে।

শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনডিএমএ)-এর পরিচালক মোহাম্মদ লামরানে বাহ জানান, শুক্রবার রাজধানী ফ্রিটাউনের এক ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে সেখানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ট্যাংকারে বিস্ফোরণে অনেকেই আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।

রাজধানীর মেয়র নিজের ফেসুবকে এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়েলিংটনের বাই বুরেহ রোডের পাশে একটি জ্বালানিবাহী ট্রাক অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এটি খুবই দুঃখজনক খবর।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাংকারের চারপাশে আগুনে পোড়া মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা