পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
আন্তর্জাতিক

মমতার কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্নের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে হাওড়ায় অবস্থিত ভবনে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নবান্নের কর্মীরা যখন কাজ করছিলো, হঠাৎ তারা ১৪ তলায় দেখতে পায় ধোয়ার কুণ্ডুলি।

তবে এটি বড় কোনো অগ্নিকাণ্ড নয়, ঘটনাস্থলে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সহজেই তা নিয়ন্ত্রণে আনে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, নবান্নের ১৪ তলার উপর রয়েছে এক বেসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার টাওয়ার। সেখান থেকেই কোনোভাবে আগুনের সূত্রপাত হতে পারে। কালো ধোঁয়া বের হতে দেখা গেলে সঙ্গে সঙ্গে দমকল বাহিনী তৎপর হয়ে উঠে। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে।

হিন্দুস্তান টাইমস আরও জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। বহুদূর থেকে দেখা যায় যে কালো ধোঁয়া বের হচ্ছে নবান্নের ছাদ থেকে। পরে নবান্নে উপস্থিত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে যান ঘটনাস্থলে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা