আন্তর্জাতিক

মারা গেছেন সাবেক প্রেসিডেন্ট বুতেফ্লিকা

আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় বাধ্য হয়ে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের দুই বছর আবদেল আজিজ বুতেফ্লিকা মারা গেছেন। তিনি আলজেরিয়াকে স্বাধীন করার জন্য ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তার সমর্থকরা বুতেফ্লিকাকে জাতীয় বীর হিসেবে বিবেচনা করেন। ‍

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ৮৪ বছর বয়সে তার মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালের এপ্রিলে পদত্যাগের আগে প্রায় দুই দশক আলজেরিয়ার শাসন করেছেন বুতেফ্লিকা। ২০১৩ সালে স্ট্রোক করার পর থেকে তাকে খুবই কম জনসম্মুখে দেখা গেছে।

১৯৬২ সালে আলজেরিয়া স্বাধীন হওয়ার পর বুতেফ্লিকা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এরপর আবদেল আজিজ ১৯৯৯ সালে ক্ষমতায় আসেন। ২০০৪ সালে তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি সংবিধান পরিবর্তন করে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে অংশ নেওয়ার পথ পরিষ্কার করেন।

তবে স্বাস্থ্যের অবনতি সত্ত্বেও তিনি ফের সংবিধান সংশোধন করে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে লড়ার পথ সুগম করেন। পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরই বুতেফ্লিকার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। তীব্র বিক্ষোভের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা