আন্তর্জাতিক

করোনার টিকা নিলে খাবার ও ট্যাক্সি ফ্রি

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। করোনাভাইরাস ঠেকাতে টিকা নিতে নানা দেশ নানা পন্থা অবলম্বন করছে। এবার যুক্তরাজ্যে টিকা নিতে নিয়েছে অভিনব পন্থা হাতে নিয়েছে তারা। করোনার টিকা নিলে মিলবে খাবার এবং ট্যাক্সি ফ্রি।

দেশটি জানিয়েছে, তরুণরা করোনা টিকা গ্রহণ করলেই মিলবে খাবার এবং ট্যাক্সি ফ্রি। টিকা গ্রহণে অল্পবয়সীদের উদ্বুদ্ধ ও কর্মসূচিতে জোরগতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে উবার, বোল্ট, ডেলিভারু ও পিৎজা পিলগ্রিমসহ খাবার ডেলিভারি ও ট্যাক্সি সেবার প্রদানকারী সংস্থাগুলো দেশটির সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মানুষকে নানা ধরনের সুযোগসুবিধা প্রদান করবে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সেবা দফতর থেকে জানানো হয়েছে যে, এ বিষয়ে আরও বিস্তারিত যথাসময়ে জানানো হবে। দফতরটি আরও জানিয়েছে, ইংল্যান্ডের ১৮ থেকে ২৯ বছর বয়সীদের প্রায় ৬৭ শতাংশ এখন পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন।

এছাড়া যুক্তরাজ্যের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭২ শতাংশের বেশি মানুষ এখন পর্যন্ত করোনা টিকার উভয় ডোজ নিয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা