আন্তর্জাতিক

পর্যটকদের জন্য সীমান্ত খুলছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : শর্ত সাপেক্ষে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করছে সৌদি আরব। কেবল সৌদি সরকার অনুমোদিত করোনাভাইরাস রোধী টিকার প্রয়োজনীয় সব ডোজ নেওয়া থাকলেই দেশটিতে প্রবেশাধিকার পাবেন ভিনদেশি পর্যটকেরা।

তবে ওমরাহ পালনে বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে কি-না, তা নিশ্চিত করেনি রিয়াদ। শুক্রবার (৩০ জুলাই) সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলে দেবে সৌদি আরব এবং পর্যটক ভিসাধারীদের প্রবেশাধিকারে স্থগিতাদেশও প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

পর্যটকেরা কেবল সৌদি অনুমোদিত অর্থাৎ ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা বা মডার্নার দুই ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার এক ডোজ নেওয়া থাকলেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। সৌদিতে পৌঁছে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

তবে স্বদেশ ছাড়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা টেস্টের নেগেটিভ ফলাফল আসা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে সকল তথ্যাদি জমা দিয়ে নিবন্ধন করতে হবে পর্যটকদের।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা