আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনে জমজমাট প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা নির্বাচনে ভোটকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার-প্রচারণা। দোলের পর হোলি উৎসবকে প্রচারের কাজে ব্যবহার করছেন বিজেপি ও তৃণমূল প্রার্থীরা।

সোমবার (২৯ মার্চ) রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূলনেত্রী মমতা নন্দীগ্রামের ঠাকুরচকে দলীয় জনসভায় বক্তব্য রাখেন। নির্বাচনে বিজেপি প্রসঙ্গে মমতা বলেন, আমার কাছে খবর আছে বাজার থেকে পুলিশের পোশাক কিনেছে। পুলিশের পোশাক কিনে এনে কয়েকটা জায়গায় গেস্ট হাউসে রেখে দিয়েছে বিজেপির ক্যাডারদের পরিয়ে। তাদের বিহার পুলিশ সাজাবে, উত্তর প্রদেশ পুলিশ সাজাবে, দিল্লির পুলিশ সাজাবে।

গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাবে, আর বলবে বিজেপিকে ভোট দাও। মনে রাখবেন ওগুলো পুলিশ নয়, ওগুলো হচ্ছে ফুলিশ। ভাঁওতা, ভাঁওতা। এ জিনিস আমি কেন করব? এছাড়া বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি আরও বলেন, 'আজকে কতগুলো ছেলেকে শিখিয়ে দিয়েছে, হিন্দু-মুসলিম বিভাজন করে দাও নন্দীগ্রামে। কতগুলো ছেলেকে শিখিয়ে দিয়েছে, যাও হিন্দু মন্দিরে গিয়ে একটু মাংস ফেলে এসো, যাতে দাঙ্গা বাধানো যায়! কেন করবে? আমরা বুঝি হিন্দু ঘরের লোক নই?

তুমি হিন্দু-মুসলিম বিভাজন করতে এসেছো? নন্দীগ্রামে যখন আন্দোলন হয়েছিল, তখন কেউ শাঁখ বাজিয়েছে, কেউ উলু দিয়েছে, কেউ আজানের ধ্বনি দিয়েছে, এক সঙ্গে কাজ করেছে। তখন তো কই ওই ভূমি আন্দোলনে এই ভেদাভেদ, এই ভাগাভাগি ছিল না। তাহলে আজকে কেন, দাঙ্গা করতে হবে? ভাগাভাগি করতে হবে

এরমধ্যেই বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতার খবর পাওয়া গেছে। রাতের অন্ধকারে ভিন্ন মত অনুসারীদের বাড়ি-ঘরে চালানো হচ্ছে হামলা। যদিও ভোটের নিরাপত্তা নিশ্চিতে রাজ্যজুড়ে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এরপরও নির্বাচনী সহিসংতা খবর উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মনে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা