আন্তর্জাতিক

লকডাউন না মানলে ফিলিপাইনে গুলির নির্দেশ

সান নিউজ ডেস্ক:

কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় কঠোর অবস্থান গ্রহণ করেছেন ফিলিপাইন।

লকডাউনের সময় আইন ভঙ্গকারীদের সতর্ক করে দিয়ে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, বিঘ্ন সৃষ্টি করলে এবং মেডিকেল কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাদের গুলিও করা হতে পারে। এমন গুরুতর অপরাধ সহ্য করবেন না তিনি।

টেলিভিশনে দেওয়া ভাষণে দুতার্তে বলেন, এসময় সবার সহযোগিতা খুবই প্রয়োজন এবং সবাইকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।

সংক্রমণের পরিমাণ কমিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ।

জনগণের উদ্দেশ্যে দুতার্তে আরও বলেন, করোনাভাইরাসের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এই সমস্যা কতটা জটিল আমি আপনাদের আবারও বলছি এবং আপনাদের তা অবশ্যই শুনতে হবে।

পুলিশ এবং সেনাবাহিনীকে আমার নির্দেশ... যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে এবং ঝামেলা তৈরি করে তা প্রতিহত করুন। আপনাদের জীবন বিপন্ন হচ্ছে, বিঘ্নকারীদের গুলি করে হত্যা করুন। আমার নির্দেশ কী বুঝতে পেরেছেন? হত্যা। বিঘ্ন সৃষ্টির পরিবর্তে আমি তাদের কবর দিয়ে দিব।

ফিলিপাইনে এখন পর্যন্ত ২ হাজার ৩১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯৬ জন।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা