আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ইতালির চাইতেও এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫ হাজার ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩০ হাজারেও বেশি মানুষ। একদিনে মারা গেছে এক হাজার ৮৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১৬ জনে।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯০৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫ ‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ১০ হাজার ৫৭৪ জন।

যুক্তরাষ্ট্র ও ইতালির পর স্পেনেও আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ২ হাজার ১৩৪ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৮৪ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৫৩ জন।

এদিকে, ফ্রান্সে নতুন করে মারা গেছে ৫০৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৩২ জনে।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৬২ জন। ফলে এপর্যন্ত সর্বমোট মারা গেলো ২ হাজার ৩৫২ জন। আক্রান্ত হয়েছে প্রায় ২৯ হাজার ৪৭৪ জন।।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩১২ জন।

সারা বিশ্বে এ পর্যন্ত সর্বমোট মারা গেছে ৪৫ হাজার ৫৪১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২৯৬ জনের। আগের ২৪ ঘণ্টার তুলনায় ৩ হাজার ৪২৬ জন কম। মোট আক্রান্ত হয়েছে ৯ লাখ ১৮ হাজার ১২৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৯৩ হাজার ৩৫০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা