আন্তর্জাতিক

কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় অন্তত ৪৬ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। খবর আল-জাজিরা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক প্রাদেশিক কর্মকর্তা গণমাধ্যপমকে এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে ওই প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডজিও গিডি টেলিফোনে আল-জাজিরাকে জানিয়েছেন, উগান্ডাভিত্তিক সশস্ত্র গ্রুপ অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) ওই হামলা চালিয়েছে। তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।

এর আগে, ২০১৯ সাল থেকে ওই সশস্ত্র গ্রুপ কঙ্গোর পূর্বাঞ্চলে হামলা চালিয়ে অন্তত এক হাজার প্রাণহানি ঘটিয়েছে বলে জানান জাতিসংঘের নিরাপত্তা বিশ্লেষকরা।

এদিকে, কঙ্গোর পূর্বাঞ্চলে উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি'র সীমান্ত সংলগ্ন অঞ্চলে অন্তত ১০০ বিদ্রোহী গ্রুপ সক্রিয় রয়েছে। অতীতে এডিএফ'র চালানো হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

তবে, ওই দুই গ্রুপের মধ্যে সংশ্লিষ্টতা রয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা