আন্তর্জাতিক

করোনার নতুন রুপের সংক্রমণ বাড়ছে চীনে

আন্তর্জাতিক ডেস্ক : চীনে করোনাভাইরাসের নতুন রূপটির দৈনন্দিন সংক্রমণ দ্বিগুণ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিধি-নিষেধ আরও কঠোর করা হচ্ছে বলে রোববার (১০ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার (১০ জানুয়ারি) জানিয়েছে, শনিবার মূল ভূখন্ডে ৬৯ জনের মধ্যে করোনার নতুন রূপ শনাক্ত হয়। এর আগের দিন এই সংখ্যা ছিল ৩৩।

রাজধানী বেইজিংয়ের স্বাস্থ্য কর্মকর্তা পাং শিংহু জানিয়েছেন, বেইজিংয়ের ক্যাব চালকরা নতুন করোনাভাইরাসের লক্ষণবিহীন সংক্রমণের বাহক। তাই নগরীতে ট্যাক্সিক্যাবে করে প্রবেশ করা যাত্রীদের স্বাস্থ্যকোড স্ক্যান বাধ্যতামূলক করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় দৈনন্দিন বুলেটিনে জানিয়েছে, শনিবার করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের ২১ জন নগরীর বাইরে থেকে আসা। স্থানীয়ভাবে সংক্রমণের শিকার ৪৮ জনের মধ্যে ৪৬ জনই হেবেই প্রদেশের।

বেইজিংয়ের পাশের এই প্রদেশে গত সপ্তাহে করোনা মোকাবিলায় ‘যুদ্ধকালীন পরিস্থিতি’ ঘোষণা করা হয়েছিল। প্রাদেশিক রাজধানী শিজিয়াঝুয়াংয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। নগরী থেকে বাসিন্দা ও যানবাহন বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা