আন্তর্জাতিক

করোনাকালে চিকিৎসকদের আত্মত্যাগ : স্মৃতি জাদুঘর তৈরির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে চিকিৎসকদের আত্মত্যাগের সম্মান জানিয়ে এবার কোভিড মেমোরিয়াল মিউজিয়াম তৈরির প্রস্তাব দিয়েছে ভারতের কলকাতার ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম।

সোমবার (৪ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মানুষের শত্রু করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন লাখ লাখ মানুষ। আর যারা বেঁচে আছেন তাদেরকে সেবা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছেন যারা তাদের মধ্যে অন্যতম হল চিকিৎসক।

চিকিৎসকরা তাদের জীবনের মায়া ত্যাগ করে, পরিবারে কথা ভুলে এক অদৃশ্য শক্তির সাথে লড়াই করে চলেছে। এই লড়াইয়ে অনেক চিকিৎসক তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। সেই সব আত্মত্যাগী চিকিৎসকদের জন্য এবার কলকাতায় কোভিড মেমরিয়াল মিউজিয়াম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

ফোরামের আহ্বায়ক ডা. রাজীব পাণ্ডে জানান, করোনা মোকাবিলায় মহামারিকালে যা যা ব্যবহার করা হয়েছে, তার সবই থাকবে এক ছাদের নিচে। মাস্ক থেকে পিপিই কিট, জরুরি অবস্থায় ব্যবহৃত অ্যাম্বুলেন্স থেকে করোনার নমুনা পরীক্ষার যন্ত্রপাতি- সবই দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ। এবং সর্বোপরি যে চিকিৎসকরা এই মহামারির সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশে রাখা হবে তাদের ছবি এবং ব্যবহার করা নানা চিকিৎসা সামগ্রী।

অর্থাৎ কীভাবে সংকটকালে এই মরণ ভাইরাসের সঙ্গে লড়াই করতে হয়েছে, তা বিস্তারিতভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরা যাবে বলে জানান তিনি।

ডা. রাজীব পাণ্ডে আরো জানান, গত ১০০ বছরে এমন মহামারির সম্মুখীন হয়নি বিশ্ব। লকডাউন থেকে বিশ্বব্যাপী মৃত্যুর মিছিল। কয়েক মাসের মধ্যে কতকিছুর সাক্ষীই না হতে হয়েছে মানুষকে।

তাই কলকাতায় এমন একটা মিউজিয়াম তৈরি করা গেলে এই মহামারির লড়াইকে সংরক্ষিত করে রাখা সম্ভব হবে। সে কথা ভেবেই রাজ্য সরকারের কাছে এ বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে। প্রশাসন যদি সবুজ সংকেত দেয়, তাহলে যেখানে জমি দেয়ার সিদ্ধান্ত নেবে, সেখানেই এই মিউজিয়াম তৈরি করা হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা