আন্তর্জাতিক

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। একইসঙ্গে সড়ক ও নৌপথে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়েছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন পাওয়ার পর বিশ্বের সব দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। তবে রবিবার (৩ জানুয়ারি) আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় চালু করছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজেরে খবরে বলা হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে- রোববার স্থানীয় সময় বেলা ১১টায় পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে। এর আগে গত ২০ ডিসেম্বর অন্য দেশ থেকে সড়ক, নৌ ও আকাশপথে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও করোনা সংক্রমণ রোধে কিছু শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে সৌদি নাগরিক নন এমন কেউ সৌদি আরবে আসতে চাইলে কমপক্ষে ১৪ দিন অন্য কোনো দেশে অবস্থান করে তারপর সৌদি আরবে ঢুকতে হবে। এরপর ১৪ দিন পার হলে তারা করোনামুক্ত কিনা তা প্রমাণ করতে পিসিআর টেস্টের ফলাফল লাগবে।

এরপরও নতুন ধরন শনাক্ত হওয়া দেশ থেকে কেউ সৌদি আরব আসলে তাদের বাড়িতে সাত দিনের পর্যবেক্ষণে রাখা হবে। এ ছাড়া ছয় দিনের মাথায় তাদের পিসিআর টেস্ট করাতে হবে। এ ছাড়া সৌদি নাগরিক যাদের মানবিক বা জরুরিভাবে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তাদের সৌদি আরবে এসে কমপক্ষে ১৪ দিন বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে। তাদের দুইবার পিসিআর টেস্ট করাতে হবে। প্রথমবার সৌদি প্রবেশের ৪৮ ঘণ্টার মধ্যে এবং দ্বিতীয়বার কোয়ারেন্টিন শেষ হওয়ার ১৩ দিনের মাথায়।

এ ছাড়া যেসব দেশে করোনার নতুন সংক্রমণ ধরা পরেনি যেসব দেশের ক্ষেত্রে পূর্বের সতর্কতা বহাল থাকবে। তাদেরকে সৌদি প্রবেশের পর সাত দিনের বা তিন দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তাদেরও পিসিআর টেস্ট করাতে হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা