আন্তর্জাতিক

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী এ দাবি করেছেন।

বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়াহিয়া সারী জানান, ভোরের দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়।

হুথির এই মুখপাত্র দাবি করেন, কিং খালিদ বিমানবন্দরে চালানো হামলা ছিল ‘সুনির্দিষ্ট ও পরিকল্পিত’। হামলার কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।

একই সময়ে সৌদির আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি সেনাঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছেন ইয়াহিয়া সারী। এছাড়া জাজান প্রদেশের রাজধানী জিজানের দাঘারি ও আল-মাউসিম সেনাঘাঁটি এবং আসির প্রদেশের আনকিফাহ সেনাঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

ইয়াহিয়া সারীর দাবি, এসব হামলায় কিং খালিদের মতো আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রমেও ব্যাঘাত ঘটে। পাশাপাশি কয়েকটি সামরিক স্থাপনাতেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে হুথিদের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যেই সৌদি আরবের নেতৃত্বাধীন সৌদি-ইয়েমেন জোট পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘সন্ত্রাসী হুথি মিলিশিয়ার ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটি রিয়াদের উত্তরে আটকে দেওয়া হয়।’

আল-মালিকি আরও জানান, জোটের গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের একটি কেন্দ্র শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা জোটের গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে সানার ওই উৎক্ষেপণ কেন্দ্রটির ওপর নজর রাখছি এবং এটি ধ্বংস করা হবে।’

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা