ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, যা বজ্রপাতের মাধ্যমে মূল আগুনের বাইরে নতুন নতুন স্থানে দাবানল ছড়িয়ে দিচ্ছে। ফরাসি কর্মকর্তাদের ভাষ্য, এই বিরল প্রাকৃতিক ঘটনা আগুন নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, ‘পাইরোকিউমুলোনিম্বাস’ নামের এই মেঘ দাবানলের তীব্র তাপ, ধোঁয়া ও আর্দ্র বাতাস দ্রুত ওপরে উঠে তৈরি হয়, যা পরে নিজেই শক্তিশালী বাতাস, বজ্রপাত ও অনিশ্চিত আবহাওয়ার জন্ম দেয়—ফলে দাবানল কেবল বিদ্যমান আবহাওয়ায় নয়, নিজের সৃষ্ট আবহাওয়াতেও আরও ভয়াবহ রূপ নেয়। ফ্রান্সের জাতীয় অগ্নিনির্বাপক ফেডারেশন জানিয়েছে, দেশের ইতিহাসে এই প্রথম আনুষ্ঠানিকভাবে এমন মেঘের ঘটনা নথিভুক্ত হলো, যদিও অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে এর আগে এমন ঘটনা দেখা গেছে।

গত ২২ জুলাই ফ্রান্সের সাওমোস এলাকার কাছে শুরু হওয়া এই দাবানল ইতিমধ্যে প্রায় ৪২০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়িয়ে দিয়েছে এবং ২৪০টির বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে। নিরাপত্তার কারণে গিরন্দ অঞ্চলের প্রায় ২ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, মেঘের ভেতরে বরফকণার সংঘর্ষে তৈরি হওয়া বৈদ্যুতিক চার্জ থেকেই বজ্রপাত সৃষ্টি হয়, যা মূল আগুনের বাইরে নতুন এলাকায় দাবানল ছড়াতে পারে। এছাড়া এই মেঘ থেকে সৃষ্ট দিক পরিবর্তনকারী প্রবল বাতাস আগুনকে দ্রুত ছড়িয়ে দেয় এবং অনেক সময় ‘ফায়ার হোয়ার্ল’ তৈরি করে, যা অগ্নিনির্বাপণ কার্যক্রমকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ ও খরা বাড়ছে, যা দাবানলের ঝুঁকিও বাড়িয়ে তুলছে। এই ধরনের মেঘের ঘটনা এখনও বিরল হলেও উষ্ণ-শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা যেতে পারে বলে তাদের আশঙ্কা।

সূত্র: এপি

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গ...

পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত...

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ঠাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা