ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা অফার

আন্তর্জাতিক ডেস্ক

জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার এবং ট্যাল্ক উপাদানযুক্ত অন্যান্য পণ্যের কারণে ডিম্বাশয় ক্যানসার হয় বলে অভিযোগে বেশ কিছু মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। মামলা নিষ্পত্তি করতে সাড়ে ৫ বিলিয়ন ডলার বা ৬৮ হাজার কোটি টাকা পর্যন্ত পরিশোধের প্রস্তাব দিয়েছে কোম্পানিটির এসব মামলা করা হয়েছিল।

নিউজার্সিভিত্তিক এই স্বাস্থ্যসেবা জায়ান্ট কোম্পানির বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলা এ আইনি লড়াই শেষ করতেই এই ঐতিহাসিক নিষ্পত্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

জনসন অ্যান্ড জনসন তাদের ট্যাল্কযুক্ত পণ্যে ক্যানসার হওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। তারা তাদের ব্যাপকভাবে ব্যবহৃত বেবি পাউডারের ফর্মুলাও পরিবর্তন করেছে।

কোম্পানির মামলাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিক হাস সোমবার বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তবে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন্য জনসন অ্যান্ড জনসন সমঝোতায় রাজি হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, আগামী বছর তারা ৩ বিলিয়ন ডলার পর্যন্ত পরিশোধ করবে। এরপর ২০২৮ সালের আগে আর কোনো অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে না তাদের।

জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, রাজ্য এবং ফেডারেল আদালতে ডিম্বাশয় ক্যান্সার সংক্রান্ত মামলার ৯৫ শতাংশ প্রতিনিধিত্বকারী আইনি প্রতিষ্ঠানগুলোকে এই প্রস্তাব মেনে নিতে হবে, তবেই এটি চূড়ান্ত হবে।

এক বিবৃতিতে হাস বলেন, তারা নিশ্চিত ছিলেন যে আরও আইনি লড়াই চালিয়ে গেলে শেষ পর্যন্ত জয়ী হতেন, যেমনটা এখন পর্যন্ত আদালতে বেশিরভাগ মামলায় হয়েছে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত এই নিষ্পত্তির মাধ্যমে কোম্পানি এই বিষয়টাকে পেছনে ফেলে জীবন বাঁচানোর ওষুধ এবং যন্ত্রপাতি তৈরির নিজেদের লক্ষ্যে মনোযোগ দিতে পারবে।

জনসন অ্যান্ড জনসনের সাবেক কনজিউমার হেলথ ব্যবসা কেনভিউ উত্তর আমেরিকার বাইরে জনসনের বেবি পাউডারের দায়ভার বহন করে। ব্যান্ড-এইড, লিস্টারিন এবং ক্যালপলের মতো পরিচিত ব্র্যান্ডের মালিক কেনভিউকে ২০২২ সালে জনসন অ্যান্ড জনসন থেকে আলাদা করা হয়েছিল।

জনসন অ্যান্ড জনসনের ট্যাল্কযুক্ত বেবি পাউডারের বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল ২০০৯ সালের প্রথম দিকে।

চলতি জুলাই মাসের শুরুতে একটি ফেডারেল আদালত পৃথক বাদীরা তাদের ডিম্বাশয় ক্যানসরের সরাসরি কারণ হিসেবে ট্যাল্ককে প্রমাণ করতে পারছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলে কোম্পানিকে একটা জয় এনে দেয়।

ট্যাল্ক হলো ম্যাগনেসিয়াম, সিলিকন, অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি একটা প্রাকৃতিক খনিজ পদার্থ। এর সাবানের মতো নরম অনুভূতির জন্য এটি পরিচিত এবং সাধারণত বেবি পাউডারে ব্যবহৃত হয়।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা