আন্তর্জাতিক

রাখাইনে নতুন করে সশস্ত্র সংঘাত

আন্তর্জাদিক ডেস্ক :

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে দেশটির সেনাবাহিনী এবং আরাকান আর্মির (এএ) মধ্যে সশস্ত্র সংঘাতের মধ্যে স্থানীয়দের গ্রাম পুড়িয়ে দেয়া এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনার প্রমাণ পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার (১২ অক্টোবর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন প্রদেশের স্থানীয় কয়েকজনের স্বীকারোক্তি, সংঘাতের ছবি, স্যাটেলাইটের ছবি, ভিডিওচিত্র, গণমাধ্যমের প্রতিবেদন এবং সুশীল সমাজের বক্তব্য প্রামাণ্য দলিল হিসেবে তাদের হাতে রয়েছে।

এ ব্যাপারে অ্যামনস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর মিং ইয়ু হা জানিয়েছেন, সেনাবাহিনী আর আরাকান আর্মির সংঘাতের ডামাডোলের মধ্যে রাখাইনের বেসামরিক নাগরিক ভোগান্তিতে পড়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে রাখাইনের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক অপরাধ আদালতের নজরে আনার ব্যাপারে জোর দিয়েছে অ্যামেনস্টি।

অ্যামনস্টি জানাচ্ছে, রাখাইন এবং শিন প্রদেশের লোকালয়ের মধ্যে অজ্ঞাতসারে এমএমটু মডেলের স্থল মাইন পুঁতে রাখা হচ্ছে। সেনাবাহিনী এবং আরাকান আর্মি উভয়পক্ষের পেতে রাখা স্থল মাইনের ফাঁদে পড়ে অনেক গ্রামবাসী হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি, সেনাবাহিনীর এলোপাতাড়ি মর্টার শেল হামলায় অনেক বসতবাড়ি এবং অবকাঠামো ধ্বংসের ঘটনাও ঘটছে।

এদিকে, রাখাইন রাজ্যের বুচিদং পৌর এলাকায় আরাকান আর্মির সঙ্গে চলমান লড়াইয়ে মিয়ানমারের সেনাবাহিনী অস্ত্র এবং গোলাবারুদ পরিবহনের জন্য রোহিঙ্গা শিশুদের ব্যবিহার করছে বলে অভিযোগ তুলেছে অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল।

অন্যদিকে, মিয়ানমারের সুশীল সমাজের পক্ষ থেকে প্রকাশিত এক পরিসংখ্যানের বরাতে অ্যামেনস্টি বলছে - ২০১৮ সালের ডিসেম্বর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত রাখাইন এবং শিন রাজ্যের সংঘাতে ২৮৯ বেসামরিক প্রাণহানি হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৬৪১ জন।

তবে, ওই দুই রাজ্যে সরকারিভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে রাখায় বেসামরিক হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি অ্যামেনস্টি।

অপরদিকে, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সেনা সমাবেশ এর ব্যাপারেও উদ্বেগ জানিয়েছে অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা