আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ৩ পর্বতারোহীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের হালমাহেরা দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দুই বিদেশিসহ তিন পর্বতারোহীর প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আরও ১০ ব্যক্তি নিখোঁজ আছেন।

শুক্রবার (৮ মে) এই তথ্য জানিয়েছে এএফপি, এবিসি নিউজ ও বিবিসি।

উত্তর হালমাহেরা প্রদেশের পুলিশ বাহিনীর প্রধান এরলিচসন পাসারিবু কোমপাস টিভিকে বলেন, ‘পূর্ব ইন্দোনেশিয়ায় তিন ব্যক্তির প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে দুইজন বিদেশি ও একজন টারনেইট দ্বীপের বাসিন্দা।’

এরলিচসন আরও জানান, ২০ জনের পর্বতারোহী দলে নয় জন সিঙ্গাপুরের নাগরিক ও বাকি ১১ জন ইন্দোনেশীয় ছিলেন। এখনো নিখোঁজ আছেন সিঙ্গাপুরের এক ব্যক্তি ও ইন্দোনেশিয়ার নয় ব্যক্তি।

ইতোমধ্যে সাত বিদেশি পর্বতারোহী নিরাপদে পর্বত থেকে নেমে আসতে পেরেছেন, যোগ করেন তিনি।

ওই অঞ্চলে পর্বতারোহণের ওপর নিষেধাজ্ঞা চালু সত্ত্বেও তারা সেখানে গিয়েছিলেন বলে উল্লেখ করেন পুলিশ প্রধান।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা বেজে ৪১ মিনিটে উত্তর মালুকু প্রদেশের দুকোনো পর্বতে অগ্ন্যুৎপাত ঘটে। আগ্নেয়গিরি থেকে ছাই উদ্‌গিরণ হয়ে আকাশে ১০ কিলোমিটার পর্যন্ত উঠে যায়।

স্থানীয় উদ্ধার সংস্থা প্রধান ইওয়ান রামদানি রয়টার্সকে বলেন, ২০ জন আটকে পড়া পর্বতারোহীকে উদ্ধারে পুলিশসহ অসংখ্য উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, পর্বতারোহীদের মধ্যে নয় জন সিঙ্গাপুরের নাগরিক এবং বাকিরা ইন্দোনেশীয়। তিনি জানান, আটকে পড়াদের মধ্যে ২০ জনই পর্বতারোহী।

গত মাস থেকে দুকোনো আগ্নেয়গিরি হঠাৎ করেই সক্রিয় হতে শুরু করে। যার ফলে ১৭ এপ্রিল বিজ্ঞানীদের পরামর্শে ওই এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়।

মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত ২০০ বারেরও বেশিবার দুকোনো পর্বতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট সরকারি সংস্থা।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা