আন্তর্জাতিক

মেরির মুখে সিগারেট গুঁজে দিলেন ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যুষিত এলাকা ডেবেলে মেরির মূর্তি অবমাননার অভিযোগ উঠেছে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। খবর আল জাজিরার।

ছবিতে দেখা যায়, এক ইসরায়েলি সেনা মেরির মূর্তির মুখে সিগারেট চেপে ধরেছেন। ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু হলে দ্রুত প্রতিক্রিয়া জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট সেনাকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

ডেবেল গ্রামটি এর আগেও আলোচনায় আসে। গত মাসে যিশু খ্রিস্টের একটি মূর্তি স্লেজহ্যামার দিয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। তখন এ ঘটনায় অভিযুক্তদেরেএক মাসের কারাদণ্ড ও চাকরিচ্যুত করা হয়।

এ ছাড়া এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এ ঘটনায় তিনি ‘স্তম্ভিত ও মর্মাহত’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারও দুঃখ প্রকাশ করে জানান, এতে যেসব খ্রিষ্টানদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাদের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এমন ঘটনা নতুন নয়। এটি আরও কয়েকটি বিতর্কিত ঘটনার সঙ্গে যুক্ত হলো। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সম্পত্তি ধ্বংস ও লুটপাটেরও অভিযোগ উঠেছে। এসবের কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এগুলো কিছু সেনারাই প্রকাশ করেছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা