আন্তর্জাতিক

চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে ২১ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে এ তথ্য।

হুনানের লিউইয়াং শহরে আতশবাজী প্রস্তুতকারী কোম্পানি হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফেকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানির কারখানা বা ওয়ার্কশপে ঘটেছে এই বিস্ফোরণ। লিউইয়াং শহরটি চীনের আতশবাজি শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। বেশ কয়েকটি আতশবাজি কারখানা রয়েছে শহরটিতে।

সোমবার (৪ মে) হুনানের স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে) এই বিস্ফোরণ ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে সিনহুয়ার প্রতিবেদনে। নিহতদের অধিকাংশ ঘটনাস্থলেই মারা গেছেন।

বিস্ফোরণের কিছু সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রায় ৫০০ উদ্ধারকর্মী কারখানাটিতে উদ্ধার তৎপরতা শুরু করেন। কারখানায় উদ্ধার তৎপরতার পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেটির আশপাশের তিন কিলোমিটার পর্যন্ত এলাকার বাড়িঘর থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে। এর কারণ কারখানাটির অদূরেই কালো বারুদের দুৎটি গুদাম রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের সময় শব্দে তাদের বাড়ি-ঘরের দরজা জানালা কেঁপে উঠেছিল। কী কারণে এই বিস্ফোরণ ঘটল— তা এখনও জানা যায়নি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কোম্পানি কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে বলেও জানিয়েছে সিনহুয়া।

আতশবাজি শিল্পে চীন বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর ম্যেধ একটি। ২০২৫ সালের ১১৪ কোটি ডলারের আতশবাজী বৈশ্বিক বাজারে সরবরাহ করেছে চীনা কোম্পানিগুলো। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে যত আতশবাজি বিক্রি হয়েছে— তার দুই তৃতীয়াংশ সরবরাহ করেছে চীন।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা