আন্তর্জাতিক

কানাডা থেকে আলাদা হতে চায় আলবার্টা, অক্টোবরে গণভোটের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

কানাডা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গড়ার দাবিতে তৎপরতা চালাচ্ছেন আলবার্টা প্রদেশের বাসিন্দারা। সোমবার (৪ মে) ‘স্টে ফ্রি আলবার্টা’ নামক একটি সংগঠন এই বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদনপত্র দাখিল করেছে। এর ফলে আগামী অক্টোবর মাসেই প্রদেশটিতে স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

গণভোট আয়োজনের জন্য অন্তত এক লাখ ৭৮ হাজার ভোটারের স্বাক্ষর প্রয়োজন ছিল।

আয়োজকরা জানিয়েছেন, তারা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি— প্রায় তিন লাখেরও বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছেন। সংগঠনের প্রধান মিস সিলভেস্ত্রে এই দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন। মূলত কেন্দ্রীয় সরকার অটোয়ার বিমাতাসুলভ আচরণ এবং তেল-গ্যাসশিল্পের ওপর কড়াকড়ির প্রতিবাদেই এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দানা বেঁধেছে।

বিপুল জনসমর্থন থাকলেও এই গণভোট নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। স্থানীয় ‘ফার্স্ট নেশনস’ বা আদিবাসী গোষ্ঠীগুলো আদালতে মামলা করেছে। তাদের দাবি, কানাডা থেকে আলাদা হলে আদিবাসীদের দীর্ঘদিনের আইনি ও চুক্তিগত অধিকার নষ্ট হবে। এই মামলার কারণে বর্তমানে স্বাক্ষর যাচাই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এই মাসের শেষের দিকে আদালতের রায় আসার কথা রয়েছে।

এর আগে এক বিচারক এই গণভোটকে ‘বেআইনি’ বলে মন্তব্য করেছিলেন।

আলবার্টা সরকার নাগরিকদের গণভোটের পথ সহজ করতে কিছু আইন সংশোধন করলেও স্বাধীনতার পথ এখনো মসৃণ নয়। একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, আলবার্টার মাত্র ২৫ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে, আর বেশির ভাগ মানুষই কানাডার অংশ থাকতে চান। এমনকি স্বাধীনতার বিপক্ষে ‘ফরএভার কানাডিয়ান’ নামক একটি পাল্টা আবেদনে সাড়ে চার লাখ মানুষ স্বাক্ষর করেছেন।

সব কিছু ঠিক থাকলে এবং আদালত অনুমতি দিলে আগামী ১৯ অক্টোবর এই ঐতিহাসিক ভোট হতে পারে। সেখানে ভোটারদের কাছে জানতে চাওয়া হবে— তারা আলবার্টাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চান কি না।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা