সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হিজবুল্লাহর তিন কমান্ডারকে হত্যার দাবি 

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৩ কমান্ডারকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৩

তারা হলেন দক্ষিণ কমান্ডের উচ্চপদস্থ কর্মকর্তা আব্বাস সালেমাহ, যোগাযোগ বিশেষজ্ঞ রাদজা আব্বাস আওয়াচি এবং কৌশলগত অস্ত্র উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট আলী হুসেইন।

শনিবার (২০ অক্টোবর)ক হিজবুল্লাহর গোয়েন্দা হেডকোয়ার্টারে হামলা চালায় ইসরায়েল। এই তিন কমান্ডার এই হামলায় নাকি আলাদা আলাদাভাবে নিহত হয়েছেন সেটি স্পষ্ট করেনি দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

কমান্ডারদের মৃত্যুর ব্যাপারে হিজবুল্লাহও কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর ইসরায়েলের গভীরে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। গতকাল শনিবার তেলআবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় তারা। যদিও ওই সময় নেতায়িাহু ও তার স্ত্রী ওই বাড়িতে ছিলেন না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা