স্বাস্থ্য

মৃত্যুহীন দিনে শনাক্ত ১০৩

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : পাকিস্তান সৃষ্টি বাঙালিদের দ্বারা

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৪০ হাজার ১৪ জনে। তবে নতুন করে কোনো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ৪৫১ জন।

বুধবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১২৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২৫৫টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ২১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৪৭৫ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ।

আরও পড়ুন : বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা