বরগুনায় মৃত্যু ১৪, আক্রান্ত ৭৬৯, সুস্থ ৫৫৭
স্বাস্থ্য

বরগুনায় মৃত্যু ১৪, আক্রান্ত ৭৬৯, সুস্থ ৫৫৭

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন মো. আলমগীর হোসাইন (৫৬)। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নে কুমড়াখালিতে।

২০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান বলে জানান করোনা ইউনিটের নার্স ইনচার্জ শাহনাজ পারভীন।

সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহীন খান জানিয়েছেন, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪ জনের, আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন, সুস্থ হয়েছেন ৫৫৭ জন এবং চিকিৎসাধীন রয়েছে ১৯৮ জন।

বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের তথ্য অনুসারে, হাসপাতালটির করোনা ইউনিটে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা আটজন। তাদের মধ্যে তিনজন করোনা পজেটিভ এবং পাঁচজন সাসপেক্টেড ছিলেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯৭ জন। তাদের মধ্যে ২০৬ জন করোনা পজেটিভ এবং বাকি ২৯১ জন সাসপেক্টেড রোগী ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা