স্বাস্থ্য

করোনায় শ্বাসপ্রশ্বাসের জন্য ব্যায়াম

সান নিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনা মহামারির এই দিনগুলোতে শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামের কোনো বিকল্প নেই। ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধিতে ব্রিদিং বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ।

শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম দিনে ৩-৪ বার ৫ থেকে ১০ মিনিট করে করতে পারলে ভালো। তবে শুরুর দিকে ২ থেকে ৩ মিনিট করে করতে পারেন এবং আস্তে আস্তে তা বাড়াবেন। ব্যায়ামের আগে অবশ্যই ঘাড়, কাঁধ ও শ্বসনতন্ত্রের মাংসপেশিকে স্ট্রেচিং এবং সংশ্লিষ্ট অস্থিসন্ধিগুলো নড়াচড়া করে নিতে হবে। বিভিন্ন ধরনের শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম রয়েছে।

বেলিব্রিদিং এক্সারসাইজ-

বিছানায় সোজা হয়ে শুয়ে দুই হাঁটু ভাঁজ করে নিন। প্রয়োজনে মাথা ও হাঁটুর নিচে বালিশ রাখবেন। এবার এক হাত পেটের ওপর এবং অপর হাত বুকের ওপর রাখুন। নাক দিয়ে এমনভাবে শ্বাস নিন যেন পেট ফুলে ওঠে, ৫ সেকেন্ড ধরে রাখুন এবং মুখ দিয়ে শিস দেওয়ার মতো করে জোরে বাতাস ছেড়ে দিন।

পার্সড লিপ ব্রিদিং এক্সারসাইজ-

যাঁদের শ্বাসকষ্ট বা অ্যাজমা আছে, তাঁদের জন্য এটি বেশ উপকারী ব্যায়াম। এটি অর্ধশায়িত বা উপুড় হয়ে করলে ভালো; কারণ, এর ফলে অধিক পরিমাণে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে, শ্বাসকষ্ট কমে এবং ফুসফুসের ভেতর জমে থাকা কফ পাতলা হয়। এটি করার জন্য নাক দিয়ে বাতাস নিন, কিছু সময় (৩-৫ সেকেন্ড) বাতাস ধরে রাখুন এবং মুখ দিয়ে শিস দেওয়ার মতো করে যতক্ষণ বাতাস নিয়েছেন, তার দ্বিগুণ সময় ধরে বাতাস ছাড়ুন। অর্থাৎ ২ সেকেন্ড ধরে শ্বাস নিলে ৪ সেকেন্ড সময় ধরে শ্বাস ছাড়ুন।

ইকোয়াল ব্রিদিং-

এটি শুয়ে, বসে যেকোনো অবস্থায় করা যায়। নাক দিয়ে ৫ সেকেন্ড পর্যন্ত বাতাস নিন। কিছু সময় বাতাস ধরে রাখুন এবং নাক দিয়েই ৫ সেকেন্ড পর্যন্ত বাতাস ছাড়ুন।

ডিপ ব্রিদিং এক্সারসাইজ-

দুই হাত বুকের ওপর আর কনুই পেছনের দিকে রেখে বুক প্রসারিত করুন। এবার নাক দিয়ে গভীর শ্বাস নিন, কিছুক্ষণ শ্বাস ধরে রাখুন এবং নাক দিয়ে জোরে শ্বাস ছাড়ুন।

অ্যাকটিভ সাইকেল অব ব্রিদিং টেকনিক-

এটি আধশোয়া অবস্থায় করলে বেশি ভালো। নাক দিয়ে জোরে শ্বাস নিন, ৩ সেকেন্ড ধরে রাখুন, মুখ দিয়ে জোরে বাতাস ছাড়ুন। এভাবে তিনবার করুন। এবার ১০ সেকেন্ড স্বাভাবিক শ্বাস নিন। আবার ব্যায়ামটি করুন। তারপর জোরে কাশি দিন। কাশি দেওয়ার সময় কাশির শিষ্টাচার মেনে চলুন। এভাবে ২ থেকে ৩টি চক্র পূর্ণ করুন। ফুসফুসে জমে থাকা কফ বের করার জন্য এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা