স্বাস্থ্য

টিকা নেয়া ৯৭ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি

নিজস্ব প্রতিবেদক : ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনা প্রতিরোধী টিকা কোভিশিল্ড নেওয়ার দুই মাস পর ৯৭ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বুধবার আইইডিসিআরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার এক মাস পর ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। আরও বলা হয়, যারা করোনায় আক্রান্ত হয়েছে এবং টিকা নিয়েছেন তাদের শরীরে চার গুণ বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।

টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া ১২০ জনের তথ্য বিশ্লেষণ করে আইইডিসিআর এই ফলাফল প্রকাশ করেছে।

অন্যান্য অসুস্থতা থাকা বা না থাকার সঙ্গে অ্যান্টিবডি তৈরির কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি আরও জানিয়েছে, এই গবেষণায় দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেওয়া ছয় হাজার ৩০০ জনের তথ্য পর্যালোচনা করা হবে। গবেষণা চলছে এবং এটি দুবছর চলবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা