ছবি: সংগৃহীত
পরিবেশ

চাঁদপুরে ৫৫ মণ পোনা জব্দ

জেলা প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার মিনি কক্সবাজার এলাকায় প্রায় ২ হাজার ৫০ কেজি (৫৫ মণ) পাঙাশের পোনা জব্দ করেছে কোস্টগার্ড।

আরও পড়ুন : লঞ্চ থেকে পড়ে নারী নিখোঁজ

বৃহস্পতিবার (৪ মে) বেলা সাড়ে ১১ টার দিকে কোস্টগার্ড ঢাকা জোনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০ টায় চাঁদপুর কোস্টগার্ড ও চাঁদপুর সদরের মৎস্য অফিস কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন : বিশ্বে আরও ২২৩ প্রাণহানি

চাঁদপুর কোস্টগার্ডের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে সদরের মিনি কক্সবাজার এলাকায় মেঘনা নদীতে পাতানো অবস্থায় ৬ টি পাঙাশের পোনা নিধনের চালনি ও প্রায় ২ হাজার ৫০ কেজি (৫৫ মণ) পাঙাশের পোনা জব্দ করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জীবিত পোনাগুলো মোহনা সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া মৃত পোনাগুলো স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চালনিগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন : ধেয়ে আসছে ‘মোখা’

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামসহ কোস্টগার্ডের কর্মকর্তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা