ছবি: সংগৃহীত
বিনোদন

হিরানির নতুন সিনেমায় শাহরুখ

সান নিউজ ডেস্ক : বলিউড নির্মাতা রাজকুমার হিরানির নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। হিরানি-শাহরুখের নতুন এই ছবিটি নিয়ে গুঞ্জন ছিলো আগে থেকেই।

আরও পড়ুন: ফের গাজায় ইসরায়েলি বিমান হামলা

তবে মঙ্গলবার ( ১৯ এপ্রিল ) দুপুরে টুইট করে সেই গুঞ্জনকে সত্যতা দিলেন শাহরুখ। জানালেন রাজকুমার হিরানির পরিচালনায় তার আসছে সিনেমা। সিনেমার নাম ডানকি।

এ দিন দুপুরে টুইটে শাহরুখ জানিয়েছেন, প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি তো আমার স্যান্টা ক্লজ বেরোলেন। আপনি শুরু করুন, আমি সময় মতো পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থেকে যাব। অবশেষে আপনার সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ এবং উত্তেজিত।

ডানকি’র মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে, যা ২০২৩ সালের ২২ ডিসেম্বর মুক্তি পাবে। শাহরুখ জানান, সিনেমাহলে আপনাদের সকলের জন্য আসছে ডানকি।

জিও স্টুডিও, রাজ কুমার হিরানি ফিল্মস ও শাহরুখের রেডচিলির যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ডানকি। সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে বলিউডের এই সময়ের মেধাবী অভিনেত্রী তাপসী পান্নুকে।

প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় ও মেধাবী নির্মাতাদের একজন রাজকুমার হিরানি। ক্যারিয়ারে মোট ৫টি সিনেমা করেছেন, সবগুলোই সুপারহিট। কাজ করেছেন সঞ্জয় দত্ত, আমির খান ও রণবীর কাপুরকে নিয়ে। গুণী এই নির্মাতা প্রথমবার কাজ করতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে!

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা