বিনোদন

ফের বিয়ের পিড়িঁতে মাহি!

সান নিউজ ডেস্ক: ফের বিয়ে নিয়ে আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে।

বিয়ের গুঞ্জন প্রসঙ্গে রোববার (১২ সেপ্টেম্বর) জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি মাহিয়া মাহি।

গোপন সূত্রে জানা গেছে, গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। ওই নেতার সঙ্গে মাহির গায়ে হলুদের পোশাকে একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলেছে। আগের স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের পর গাজীপুরের ওই ব্যবসায়ীর সঙ্গে মাহির বিয়ের গুঞ্জন ওঠে।

তবে এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে মাহি বলেন, ‘না, বিয়ে হয়নি, আমরা বন্ধু। শুধু বন্ধু নই, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’

এরই মধ্যে মাহি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি। কি সেই সারপ্রাইজ এখন তা নিয়ে চলছে আলোচনা।

অনেকে মনে করছেন, এ দিনই বিয়ের ঘোষণা আসবে মাহির কাছ থেকে। যদিও বিষয়টি নিয়ে মাহির সঙ্গে আজ সকাল থেকে বার বার যোগাযোগ করা হলেও তিনি নিজের মোবাইল ফোনটি ধরেননি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা