বিনোদন

অভিনেত্রী ডেইজি আহমেদ সিসিইউতে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার মহানায়ক খ্যাত বুলবুল আহমেদের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী ডেইজি আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)’তে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী-গায়িকা ঐন্দ্রিলা আহমেদ।

তিনি জানান, গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন তার মা। আগস্টে সেরে ওঠেন। কিন্তু করোনাজনিত শারীরিক কিছু জটিলতা থেকেই যায়। সেটাই ক্রমে বাড়তে থাকে। এর মধ্যে গত ৪ সেপ্টেম্বর শ্বাসকষ্ট, হৃদস্পন্দন ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় বেশ কিছু সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে, অভিনেত্রী ডেইজি আহমেদের বড় মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা জানান, গত ১ সেপ্টেম্বর রাতে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে পড়ে যান তার মা। অনেক সময় পরে বুঝতে পারেন, ঠান্ডা লাগছে। কিন্তু কী হয়েছিল, কিছুই মনে ছিল না। এর পর থেকে তার শ্বাসকষ্টের সঙ্গে অন্যান্য জটিলতা বাড়তে শুরু করে। পরে তাকে দ্রুত আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া তারা (চিকিৎসকেরা) এনজিওগ্রাম করেছিলেন। হার্টের অন্য কোনো সমস্যা নেই।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও বলেন, চিকিৎসকেরা পেসমেকার লাগানোর কথা বলছেন। কিন্তু মায়ের শারীরিক অবস্থার কারণে পেসমেকার লাগানোর মতো অবস্থা নেই। শ্বাসকষ্ট কমে গেলে লাগানোর দরকার নেই। তবে তারা অবজারবেশনে রেখেছেন। অক্সিজেন দেওয়া হচ্ছে। শ্বাসকষ্ট নিয়েই সবাই বেশি চিন্তিত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা