বিনোদন

কারো সঙ্গে বিছানায় নয়

বিনোদন ডেস্ক: এ গত ৪ জুন ‘পাপ’- এর দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’। এ ওয়েব সিরিজটিতে কেন্দ্রীয় পার্বণী ওরফে পারু চরিত্রে অভিনয় করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়।

তিনি কলকাতার মেয়ে হলেও থাকেন মুম্বাইয়ে। কলকাতায় মাঝেমধ্যে আসেন বাবা-মাকে দেখতে। সেইসঙ্গে কলকাতার শোবিজে কাজের টানে।

মুম্বাইয়ে নিজের নামটি বেশ ভালোই প্রতিষ্ঠিত করেছেন তিনি। কাজ করা হয়েছে দক্ষিণেও। তবে কলকাতার কাজগুলোকে নিজের জন্য অনেক তৃপ্তির বলে মনে করেন পূজা।

এই অভিনেত্রী সম্প্রতি আনন্দবাজার ডিজিটালকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার কাজ ও অনূুভূতির নানা কথা।

তাকে প্রশ্ন করা কাজের জন্য এত অডিশন দিয়েছেন। কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়েছে? তার উত্তরে পূজা জানান, বহুবার কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘একাধিকবার আমাকে বিব্রত হতে হয়েছে। তবে টলিউডে নয়। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমি কখনোই কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দিইনি। ভালো কাজের লোভে কারো সঙ্গে বিছানায় যেতে পারবো না।

এমন অনেককেই চিনি যারা কাজ পাওয়ার আশায় ভুল পথে হেঁটেছেন। কিন্তু শেষমেশ কাজ না পেয়ে ‘মিটু’ অভিযোগ এনেছেন। মেয়েরা মুখ বুজে অন্যায় মেনে নেয় বলেই এই ধরনের শোষণ করার সাহস পায় কিছু মানুষ। প্রতিবাদ করতে শুরু করলেই ছবিটা কিছুটা হলেও বদলাবে।’

অভিনেত্রী হিসেবে খোলামেলা দৃশ্যে কতটা স্বাচ্ছন্দবোধ করেন জানতে চাইলে পূজা বলেন, ‘আমি নিজে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে খুব একটা স্বাচ্ছন্দবোধ করি না। কিন্তু আমি মনে করি, চিত্রনাট্যের প্রয়োজনে খোলামেলা দৃশ্যে অভিনয়ে আপত্তি থাকা উচিত নয়। কিন্তু জোর করে যদি সাহসী দৃশ্য দেখানোর চেষ্টা করা হয়, সেটা আমার চোখে ভুল।

আমি এক সময় পার্বতীর চরিত্রে অভিনয় করেছি। মানুষজন রাস্তাঘাটে আমাকে দেখে প্রণাম করেছে। আবার বাংলা ছবিতে আইটেম গানেও আমি নেচেছি। অভিনেত্রী হিসেবে নিজেকে নতুন করে প্রমাণ করতে আমার খোলামেলা দৃশ্যের খুব একটা প্রয়োজন আছে বলে আর মনে হয় না।’

‘বাণিজ্যিক সিনেমার আশায় একাধিকবার অডিশন দিতে গিয়েছি। বারবার শুনেছি, আমি বেশি সুন্দর দেখতে বলে ওই ধরনের ছবিতে আমায় মানাবে না। আচ্ছা, এ রকম দেখতে হওয়াটা কি আমার দোষ? আমি যে অভিনয় করতে পারি, সেটা প্রমাণ করার সুযোগটুকুই দেওয়া হয়নি।

মাঝে মধ্যে মনে হয় ‘চ্যালেঞ্জ ২’-তে কী করেছি! শুধু সুন্দর সাজগোজ করে ছবির একটা অংশ হয়েছিলাম’- বাণিজ্যিক সিনেমাতে কাজ না করার প্রসঙ্গে পূজা।

সুন্দরী অভিনেত্রী পূজা ফিরে গেছেন মুম্বাইয়ে। তবে তিনি বারবার কলকাতায় ফিরে আসতে চান কাজের জন্য। তিনি প্রত্যাশা করেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্তদের সিনেমায় কাজের সুযোগ আসবে একদিন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা