বিনোদন

ওয়েব সিরিজ নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ওয়েব সিরিজ নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্টদের প্রতি নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কে এম হাসান ও বিচারপতি খায়রুল আলেমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৮ জানুয়ারি) এই আদেশ দেয়।

আদালতে সংশ্লিষ্ট রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। গণমাধ্যমকে তিনি জানান, তিন মাসের মধ্যে তথ্যসচিব ও বিটিআরসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের খসড়া নীতিমালার কপি হাইকোর্টে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

বিতর্কিত ও অশ্লীল ওয়েব সিরিজ থেকে অনৈতিক, নিন্দনীয় ও আইনবহির্ভূত ভিডিওগুলো সরিয়ে ফেলতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং গাফিলতিতে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত ৮ সেপ্টেম্বর রুল জারি করে হাইকোর্ট। আদেশে ওয়েব সিরিজের মনিটরিংয়ের জন্য কেন একটি নীতিমালা তৈরি করা হবে না, রুলে তাও জানতে চায় আদালত।

রিটের শুনানি নিয়ে ৮ সেপ্টেম্বর বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গত ১৪ জুন বাংলাদেশি ওয়েব সিরিজের বিতর্কিত অংশ বাদ দিতে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ দিয়েছিলেন আইনজীবী তানভীর আহমেদ। সে নোটিশের কোনো জবাব না পেয়ে তিনি গত ১২ জুলাই হাইকোর্টে রিট দায়ের করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা