বিনোদন

টাইটানিকের খ্যাতি বিড়ম্বনায় ফেলেছে কেটকে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। ‘টাইটানিক’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন। কিন্তু সিনেমাটির এত সাফল্যের পরও ব্যক্তিগত সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ব্রিটিশ অভিনেত্রীকে।

এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট বলেন, ‘টাইটানিক মুক্তির পর নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। দিনরাত এটি নিয়ে চর্চা হচ্ছিল। ব্যক্তিগত ও শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। ব্রিটিশ মিডিয়াতে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তারা আমার ব্যাপারে একটু বেশিই কঠোর ছিল।’

এটি তার জীবনের ভয়ানক অভিজ্ঞতা ছিল বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘সত্যি আমি ভীত হয়ে পড়েছিলাম। আমি ভাবতাম, এটা দুর্বিষহ এবং আশা করতাম তাড়াতাড়ি এই সময় পার হবে। হয়েও ছিল। কিন্তু খ্যাতি বিষয়টি কী আমি বুঝতে পেরেছিলাম। আমি এই খ্যাতির জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না।’

কেট বলেন, ‘আমার এখনো মনে হয়, বড় বড় হলিউড সিনেমায় কাজের জন্য আমি প্রস্তুত নই। এটা অনেক বড় দায়িত্ব। ভুল করতে, বিষয়টি নষ্ট করতে চাই না। অনেকদিন এই জগতে টিকে থাকতে চাই। প্রকৃতপক্ষে তুলনামূলক ছোট বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করেছি, যাতে আমার দক্ষতা কতটুকু এবং নিজেকে ভালোভাবে বুঝতে পারি। পাশাপাশি প্রাইভেসি ও মর্যাদা নিয়ে চলতে পারি।’

কেট উইন্সলেট অভিনীত সর্বশেষ সিনেমা ‘অ্যামোনাইট’। বিখ্যাত ফসিল শিকারি মেরি অ্যানিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমাটি। চরিত্রটি রূপায়ন করেছেন ৪৫ বছর বয়সী কেট। তার বিপরীতে আছেন ২৬ বছরের সার্শা রোনান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা