বিনোদন

মায়ের স্বামীকে নিয়ে শ্রাবন্তীপুত্রের তীর্যক স্ট্যাটাস!

বিনোদন ডেস্ক : এবার মায়ের স্বামীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন শ্রাবন্তীপুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। কিন্তু তার এই ক্ষোভের প্রকাশটা করেছেন একটু অন্যভাবে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “পৃথিবীতে এমন কিছু মাথামোটা বডিবিল্ডার রয়েছেন, যাদের দেহের পরিধি এতটাই বাড়িয়ে ফেলেন যে, মগজের জন্য আর কিছু বেঁচে থাকে না। বাস্তব জীবনে তারা ভদ্রভাবে কথাই বলতে পারেন না। কারণ, তাদের সেই শিক্ষা নেই।”

উল্লেখ্য, শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং একজন বডিবিল্ডার। সম্প্রতি তিনি নিজে একটি জিমের মালিকও হয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের সুঠাম দেহের ছবি প্রায়শই পোস্ট করেন তিনি।

সোমবার (১১ জানুয়ারি) তেমন একটি ছবি দেওয়ার পর তাকে ঘায়েল করতে অভিমন্যু এমন তিক্তবাক্য বলেছেন বলে দাবি অনেকের।

সর্ব প্রথম নির্মাতা রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাদেরই ছেলে অভিমন্যু। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় রাজীব-শ্রাবন্তীর। সেবছরই মডেল কিষাণ বিরাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই বিয়েও।

২০১৯-এর শুরু থেকেই রোশন-শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন দানা বাঁধতে থাকে। এরপর চুপিসারে পাঞ্জাবে গিয়ে বিয়ের পর্ব সেরে নেন দু’জনেই। এবার এই সংসারেও ভাঙনের সুর।

সম্প্রতি রোশন সিংয়ের সঙ্গে ওপার বাংলার চিত্রনায়িকা শ্রাবন্তীর সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস ধরেই। তাদের সম্পর্কটা এতটাই খারাপ হয়েছে যে, একে অপরকে সামাজিক মাধ্যমগুলোতে আনফলো করে রেখেছেন। ঠিক এমন সময়ে মায়ের স্বামীর ওপর ক্ষোভ প্রকাশ করলেন অভিমন্যু।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা