বিনোদন

স্বামীর মামলা নিয়ে যা বললেন তমা মির্জা

বিনোদন ডেস্ক : গত বছরের ৯ মার্চ পারিবারিক আয়োজনে বাগদান হয় চিত্রনায়িকা তমা মির্জা ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হিশাম চিশতির। আর সে বছরই মে মাসে বিয়ের পিঁড়িতে বসেন তারা। বিয়ের পর স্বামীকে নিয়ে দুবাই, কানাডাসহ বেশ কয়েক দেশে ঘুড়ে বেড়িয়েছেন তমা। সব কিছু ভালোই চলছিল। শুক্রবার (১৮ডিসেম্বর) প্রকাশ্যে আসে বেশ ক’দিন ধরেই তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। শুধু তাই নয়, বিষয়টি পৌঁছেছে থানা ও মামলা পর্যায়ে।

জানা যায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকার বিরুদ্ধে তার স্বামী হত্যাচেষ্টার মামলা করেছেন। তবে তমা মির্জা বলছেন, ভিন্ন কথা। তার ভাষ্য, ‘প্রতিটি সংসারেই টুকটাক সমস্যা হয়। সেটি আবার নিজেদের মধ্যেই মিট হয়ে যায়। অনেকদিন ধরে ওর সঙ্গে আমার নানা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে। এক পর্যায়ে সে আমার কাছে যৌতুক চেয়েছে।

বিষয়টি প্রথমে আমি আমলে নেইনি। কিন্তু দেখলাম, দিন দিন সে যৌতুকের জন্য আমাকে চাপ দিচ্ছে। মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা শুরু করেছে। তাই বাধ্য হয়ে মাসখানেক আগে আমি বাড্ডা থানায় একটি অভিযোগ দায়ের করি।’তিনি আরও বলেন, ‘এরপর থেকে সে আরও ক্ষিপ্ত হয়ে যায় আমার ওপর। লোকজন নিয়ে আমার বাসায় এসে হুমকি-দামকি দেওয়া শুরু করে।

গত ৫ ডিসেম্বর সে লোকজন নিয়ে আমার বাসায় এসে হট্টগোল শুরু করে। আমাকে ও আমার বাবার শরীরে হাত তোলে। উপায় না দেখে আমি ৯৯৯ নম্বরে ফোন দেই। এরপর পুলিশ আসে, পুলিশের সামনেও সে দুর্ব্যবহার করে। এরপর পুলিশই আমাকে তার বিরুদ্ধে মামলা করার জন্য বলে। পরদিন আমি তার বিরুদ্ধে বাড্ডা থানায় যৌতুক, নারী নির্যাতন ও সাইবার ক্রাইমে মামলা করি।

বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হবে বলে ওর বোন আমাদের জানায়। তাই এ বিষয়ে কারও সঙ্গে কোন কথা বলিনি। কিন্তু সেটি না করে তারা উল্টো আমার ও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা করেছে। মামলার পরই সে কানাডায় চলে গেছে।’হিশাম চিশতির অভিযোগ, আপনারা তার কাছ থেকে মোট ২০ লাখ টাকা ধার নিয়েছেন। আর সেটি ফেরত দেওয়ার নামে টালবাহানা করছেন।

এক পর্যায়ে টাকা দেওয়ার নামে তাকে আপনার বাসায় ডেকে মারধর করেছেন?এর উত্তরে তমা মির্জা বলেন, ‘২০ লাখ টাকার অংকটা সে উল্টো সাজিয়েছে। সে আমার কাছ থেকে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করে। মেয়ের সুখের কথা ভেবে বাবা বিভিন্ন সময়ে ওকে ১০ লাখ টাকা দেয়। ওদিন (৫ ডিসেম্বর) বাকি ১০ লাখ টাকার জন্য সে আমার বাসায় আসে। টাকা দিতে অস্বীকার করায়, আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারধর করে।

পরে বাধ্য হয়েই আমি প্রশাসনের সহযোগিতা চেয়ে ৯৯৯ ফোন দেই।’‘আমিও আসামি, সেও আসামি। সে যদি নিরাপরাধ হতো তবে কেন কানাডায় চলে গেল। সে আমাকে ও আমার পরিবারকে ফাঁসানোর জন্যই এই মামলা করেছে,’ যোগ করেন তমা মির্জা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা