বিনোদন

নতুন লুকে প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক : ‘মেরি কম’ সিনেমায় প্রিয়াংকাকে দেখা গিয়েছিল চুলবিহীন মাথায়। এর আগে ‘আনজানা আনজানি’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল ছোট চুলে। কিন্তু এ সবই সেলুলয়েড জীবনের কথা। বাস্তব জীবনে প্রিয়াংকা চোপড়ার লম্বা চুল দেখতেই অভ্যস্ত তার ভক্ত-দর্শকরা।

রোম্যান্টিক ড্রামা ‘টেক্সট ফর ইউ’র জন্য নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি লুক শেয়ার করে লিখেছেন সে কথা। নতুন ছবির লুকের জন্য হেয়ারকালার আর ম্যানিকিয়োর করছেন অভিনেত্রী। স্যাম হিউয়ান ও গায়িকা সিলিন ডিয়নকেও তার সঙ্গে দেখা যাবে এই ছবিতে।

জার্মান ছবি ‘এসএমএস ফার ডিচ’-এর অনুসরণে তৈরি হচ্ছে এই সিনেমাটি। গল্প অনুযায়ী ছবির মুখ্য চরিত্র এক দুর্ঘটনায় তার বাগদত্তাকে হারায়। কিন্তু তাকে ভুলতে না পেরে তার পুরনো মোবাইলে মেসেজ করে যায় উত্তরের আশায়। এদিকে সেই মোবাইলের মালিক এখন অন্য একজন।

তারও প্রেম ভেঙে গিয়েছে অনেকটা একই ভাবে। ফলে সে-ও ভগ্নহৃদয়ে মেসেজের উত্তর দেয়। নতুন সম্পর্ক তৈরি হয় দু’জনের মধ্যে। এই নিয়েই গল্প। ছবির অন্যতম আকর্ষণ সিলিন ডিয়নের মিউজিক।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা