বিনোদন

এবার রাজপথে শ্রীলেখা!

বিনোদন ডেস্ক : ফের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শ্রীলেখা মিত্র। এ বার কোনও অভিনয়, বিতর্কিত বক্তব্য বা নিছক নিজেকে নিয়ে রসিকতার জন্য নয়। সম্প্রতি বরাহনগরে সিপিএমের পক্ষ থেকে একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী। তার পরেই প্রশ্ন উঠেছে, শ্রীলেখা কি এবার রাজনীতিতেও দেখা যাবে?

এ ব্যাপারে শ্রীলেখা বলেন, আমি কট্টর বামপন্থী। আজ নয়, বরাবরই। বাম নেতারাও জানেন আমার সমর্থন রয়েছে তাদের প্রতি। অনেকেই যখন হয় শাসক দল নয় প্রধান বিরোধী দলে নাম লেখাচ্ছেন সেখানে শ্রীলেখা কি উল্টো হাওয়ার পন্থী? তার অকপট উত্তর, হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না।

তার জন্য শিক্ষার প্রয়োজন। কারণ, এই একটি রাজনৈতিক দল ভীষণ শিক্ষিত। কিন্তু বামপন্থী দলগুলির প্রতিপত্তি যে তলানিতে! এক কথায় তা নাকচ করে দিলেন অভিনেত্রী, একটু খেয়াল করলেই দেখা যাবে, লাল পতাকা কিন্তু আবার জাগছে। অনেক জায়গায় শ্রমজীবী ক্যান্টিন হয়েছে। করোনাকালে সস্তায় বাজার বসিয়েছে এই দল। রক্তদান শিবিরের আয়োজন করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা