বিনোদন

শাড়ি পৃথিবীর সবচেয়ে মার্জিত পোশাক : অক্ষয়

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘লক্ষ্মী বোম্ব’ মুক্তির অপেক্ষায়। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার ও গান দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমাটির ট্রেইলার ও পোস্টারে অক্ষয়কে শাড়ি পরা অবস্থায় দেখা গেছে।

শাড়ি পরে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, এক কথায় শাড়ি পৃথিবীর সবচেয়ে মার্জিত পোশাক। শাড়ি পরাটা আমার কাছে অন্যরকম একটি অভিজ্ঞতা। শুটিংয়ের শুরুর দিকে প্রায়ই শাড়ি খুলে পড়ত। ফাইটিং ও নাচের কথা দূরে থাক, আমি ঠিক মতো নড়াচড়াও করতে পারতাম না। বিরতির সময় আমার কস্টিউম ডিজাইনার সব ঠিকঠাক করে দিতেন। যেসব নারী শাড়ি ঠিকঠাক সামলাতে পারেন তাদের প্রতি শ্রদ্ধা। তাদের প্রশংসা জানানোর জন্য সবার একবার হলেও শাড়ি পরা উচিত, তাহলেই বুঝতে পারবেন বিষয়টি কত কঠিন।

সিনেমায় রূপান্তকামী চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে ৩০ বছর পার করেছি। তবে লক্ষ্মী চরিত্রটি আমার মনের গভীরে থাকবে। পরিচালক রাঘব লরেন্সকে ধন্যবাদ। চরিত্রটি যেভাবে কথা বলে, হাঁটে, নাচে সবই তিনি দেখিয়ে দিয়েছেন। আমি শুধু তাকে অনুকরণ করেছি। যদি সিনেমাটি ভালো ব্যবসা করে এর সবই তার কৃতিত্ব।

করোনা মহামারির কারণে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘লক্ষ্মী বোম্ব’। আগামী ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে সিনেমাটি দেখা যাবে।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ‘কাঞ্চানা’ সিনেমার হিন্দি রিমেক ‘লক্ষ্মী বোম্ব’। এটিও পরিচালনা করেছেন রাঘব লরেন্স। ‘লক্ষ্মী বোম্ব’ প্রযোজনা করেছে অ্যা কেপ অব গুড ফিল্মস প্রোডাকশন, সাবিনা এন্টারটেইনমেন্ট, তুষার এন্টারটেইনমেন্ট হাউস। সিনেমাটির পরিবেশনায় রয়েছে ফক্স স্টার স্টুডিওস। অক্ষয় কুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, আয়েশা রাজা মিশ্রা, তুষার কাপুর, তরুণ আরোরা, অশ্বিনি কালসেকার, মনু ঋষি, রাজেশ শর্মা প্রমুখ। সূত্র: হিন্দুস্তান টাইমস।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা