সংগৃহীত
বিনোদন

অস্ত্রোপচারের সময়ও রফির গান গাইলেন সোনু নিগম

বিনোদন ডেস্ক

অস্ত্রোপচারের সময়ও গান থেকে দূরে থাকলেন না ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। অস্ত্রোপচার চলাকালে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফির জনপ্রিয় গান শুনিয়েছেন তিনি। হাসপাতাল থেকে প্রকাশিত সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাধারণত অস্ত্রোপচারের আগে কিংবা চলাকালে রোগীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করে। তবে সোনু নিগমের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। শারীরিক অস্বস্তির মধ্যেও গান গেয়ে নিজেকে স্বাভাবিক রাখার পাশাপাশি চিকিৎসক ও চিকিৎসাকর্মীদেরও আনন্দ দিয়েছেন তিনি।

হাসপাতাল থেকে প্রকাশিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সোনু লিখেছেন, ‘যন্ত্রণার মধ্যেও গান।’

ভিডিওতে সোনুর কণ্ঠে শোনা যায় ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘দুলারি’ সিনেমার জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’। অস্ত্রোপচার চলাকালে সোনুর গান শুনে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মধ্যেও তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

সোনু নিগমের এই ইতিবাচক মনোভাব ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন তার ভক্তরা। অনেকেই বলছেন, কঠিন পরিস্থিতিতেও সংগীত কীভাবে মানুষকে স্বস্তি ও মানসিক শক্তি দিতে পারে, সোনুর এই ঘটনাটি তারই উদাহরণ।

তবে কী ধরনের অস্ত্রোপচার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সোনু নিগম।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

চুলের আগা ফাটা রোধে করণীয়

চুল সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে অনেকেই নানা ধরনের পণ্য ব্যবহার করেন। তবে সব পণ...

পিকেকের হাজারো যোদ্ধাকে শর্তসাপেক্ষে ক্ষমার পথে তুরস্ক

নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) হাজার হাজার যোদ্ধাকে শ...

ফিফাকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যে তার পাশে দাঁড়িয়ে...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার  ৪৮৪ 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জ...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা