ছবি: সংগৃহীত
বিনোদন

শৃঙ্খলাই সাফল্যের চাবিকাঠি: মৌ

বিনোদন ডেস্ক

শৃঙ্খলাই সাফল্যের মূল চাবিকাঠি—মনে করেন সাদিয়া ইসলাম মৌ। একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে একজন ভালো ও দায়িত্বশীল মানুষ হওয়াকে বেশি গুরুত্ব দেন তিনি। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে এই অভিনেত্রী জানিয়েছেন, নিয়ম-শৃঙ্খলা মেনে চলার কারণেই তিনি জীবনে ইতিবাচক ফল পেয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে নিজের জীবন ও সাফল্যের পেছনের দর্শন নিয়ে কথা বলেন সাদিয়া ইসলাম মৌ।

তিনি বলেন, “আমি খুব সুশৃঙ্খল জীবনযাপন করেছি, সেটার ফলও পেয়েছি। আমার সন্তানদেরও সবসময় ডিসিপ্লিন মেনে চলতে বলেছি।”

মৌর মতে, জীবনে শৃঙ্খলা না থাকলে কোনো প্রতিশ্রুতি ঠিকভাবে রক্ষা করা সম্ভব নয়। বিশেষ করে শিল্পীদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ। তার ভাষায়, শর্টকাট পথে সাফল্য পাওয়া যায় না; সময়, ভালো কাজ এবং দর্শকের ভালোবাসার সমন্বয়েই আসে প্রকৃত সাফল্য।

নিজের অবস্থান নিয়েও বিনয়ী এই অভিনেত্রী বলেন, “আমি সেরা হওয়ার কথা বলব কী করে? আমি শুধু আমার কাজ করে গেছি।” তার মতে, দীর্ঘদিনের পরিশ্রম ও ধারাবাহিকতাই একজন শিল্পীকে এগিয়ে নেয়।

বড় শিল্পীদের উদাহরণ টেনে মৌ বলেন, যাদের তিনি দীর্ঘদিন ধরে সফল হতে দেখেছেন, তাদের প্রায় সবাই অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেছেন। নিজের পরিবার থেকেই তিনি এই অভ্যাস পেয়েছেন।

প্রবীণ অভিনেতা আজিজুল হাকিমের উদাহরণ দিয়ে অভিনেত্রী বলেন, তার সঙ্গে কাজ করার সময় তিনি সবসময় পরিকল্পনা অনুযায়ী কাজ করতে দেখেছেন এবং কখনো বিশৃঙ্খল আচরণ লক্ষ্য করেননি।

বর্তমান সময়ের বিনোদন জগত নিয়ে সাদিয়া ইসলাম মৌ বলেন, এখন আগের তুলনায় সুযোগ অনেক বেড়েছে। যদিও প্রতিযোগিতাও অনেক বেশি, তারপরও যারা ভালো কাজ করবেন, তারা শত চ্যানেলের ভিড়েও নিজেদের যোগ্যতায় দর্শকের নজরে আসবেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

ফ্রান্সে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

ফ্রান্সে ১৪ বছর বয়সী অব্ধি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ১৫ বছরের...

মঠবাড়িয়ায় রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন নামে এক রাজমিস্ত্...

৩০ বছরের পারমাণবিক চুক্তির অনুমোদন ট্রাম্পের

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চু...

তিন দিনব্যাপী ফল মেলায় প্রাণের উৎসব

'করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস'এই প্রতিপাদ্যকে সামন...

প্রার্থী হতে নতুন নির্দেশনা ইসি র

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্যুৎ-গ্যাস-পানি ও ভূমি করসহ বিভিন্ন সেবার বিলখেলাপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা