বিনোদন

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব খান। ছবিতে ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দেখা যায় তাকে।

ছবির ক্যাপশনে শাকিব লেখেন,‘বরবাদ’ টিম আবার ফিরছে। চলুন আবারও ইতিহাস গড়ি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার ইঙ্গিত দিয়ে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন তিনি

এ পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেই নতুন সিনেমায় শাকিব খানের নতুন লুক ও জমজমাট অ্যাকশন দেখার প্রত্যাশার কথা জানান।

জানা গেছে, রিয়েল এনার্জির নতুন সিনেমায় বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন ‘বরবাদ’-খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সংশ্লিষ্টদের আশা, নতুন সিনেমাটিও ‘বরবাদ’-এর মতো দর্শকপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল হবে।

আগামী ঈদুল ফিতরকে লক্ষ্য করে বড় বাজেটের সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তবে এখনই সিনেমাটির নাম বা গল্প প্রকাশ করা হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিনেমাটির নাম, কাস্ট ও অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা