বিনোদন

পরিচালকের সঙ্গে বিবাদে ক্ষতির মুখে ব্লেক লাইভলি

বিনোদন ডেস্ক

হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি এবং পরিচালক জাস্টিন বালডোনির মধ্যে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। অবশেষে তা নিষ্পত্তির মুখ দেখলেও, এর নেতিবাচক প্রভাব পড়েছে অভিনেত্রীর ব্যক্তিগত ব্যবসায়।

জিও নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, তাদের অভিনীত সিনেমা ‘ইট এন্ডস উইথ আস’ নিয়ে চলা বিতর্কের কারণে বড় কোম্পানিগুলো লাইভলির সঙ্গে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেছিল।

ব্লেক লাইভলির নিজস্ব পানীয় ব্র্যান্ড ‘বেটি বুজ’ এই বিতর্কের কারণে বড় ধরনের ব্যাবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে। ফাঁস হওয়া অভ্যন্তরীণ ই-মেইল থেকে জানা যায়, আমেরিকার বড় সুপারমার্কেট চেইন ‘ক্রোগার’ ব্লেক লাইভলিকে নিয়ে তৈরি হওয়া নেতিবাচক ইমেজের কারণে চিন্তিত ছিল।

তারা ব্র্যান্ডটির বিক্রির ওপর কড়া নজর রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি ‘প্রিন্সেস ক্রুজ’-এর মতো প্রতিষ্ঠানগুলোও লাইভলিকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে আতঙ্কিত হয়ে পড়েছিল।

নথিপত্রে অভিযোগ করা হয়েছে যে নেতিবাচক প্রচারণার কারণে ‘বেটি বুজ’-এর ইনস্টাগ্রাম ফলোয়ার বৃদ্ধি থমকে গিয়েছিল এবং মানুষের ইতিবাচক মন্তব্যগুলো নেতিবাচক মন্তব্যে পরিণত হয়েছিল। এর ফলে ব্র্যান্ডটি একপর্যায়ে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়।

উল্লেখ্য, এই আইনি লড়াই শুরু হয়েছিল লাইভলির আনা কিছু গুরুতর অভিযোগের ভিত্তিতে। তিনি বালডোনির বিরুদ্ধে কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশ তৈরি ও যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন।

অন্যদিকে, বালডোনি এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা মামলা করেছিলেন, যা শেষ পর্যন্ত টেকেনি। দীর্ঘ তিক্ততার পর গত ৪ মে উভয় পক্ষ একটি যৌথ বিবৃতির মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর কথা নিশ্চিত করেছে।

বিবৃতিতে তারা স্বীকার করেছেন যে কাজের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল এবং লাইভলির তোলা উদ্বেগগুলো গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল। তবে পারিবারিক সহিংসতা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে তাদের সিনেমাটি যে ভূমিকা রেখেছে, সে জন্য তারা উভয়েই গর্ব প্রকাশ করেছেন।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা